IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> তাহেরপুরে কাঁচি প্রতীকের প্রার্থী এনামুলের গণসংযোগ

তাহেরপুরে কাঁচি প্রতীকের প্রার্থী এনামুলের গণসংযোগ

তাহেরপুরে কাঁচি প্রতীকের প্রার্থী এনামুলের গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। চার বারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। জনগণের প্রার্থী হিসেবে এবার তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ থেকে তাহেরপুর পৌরসভার বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি। পরে তারপর পৌরসভার বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।

এছাড়াও বেশ কয়েকটি স্থানে পথসভা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য জহুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, আমজাদ হোসেন মৃধা, ছাত্রলীগ নেতা নাইম ইসলাম, আব্দুর রউফ প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news