IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে : বাদশা

স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে : বাদশা

স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে : বাদশা

ধূমকেত প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে। গণসংযোগে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১০ টায় ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও রুয়েটে এই গণসংযোগ চালানো হয়।

এসময় রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শকে যারা ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলে মশগুল, তাদেরকে মানুষ চিনে ফেলেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা চিনে ফেলেছে। আর একারণেই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে। কাঁচি প্রতীকের জন্য কাজ করছে।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি কাঁচি প্রতীকের ভোট বিপ্লব হবে। জনসমর্থন হারিয়ে একটি পক্ষ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এই অপকৌশল কোন কাজে আসবে না। কারণ সাধারণ মানুষ আজ পবির্তনের পক্ষে ঐক্যবদ্ধ। এসময় নেতাকর্মীদের দৃঢ় মনোবল ধরে রেখে কাঁচি প্রতীকের বিজয়ের লক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লায় কাজ করার আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন, ডিন সিভিল প্রফেসর ড. কামরুজ্জামান রিপন, রুয়েট কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. দিলিপ কুমার ঘোষ, হল প্রভোস্ট প্রফেসর ড. আবু সুফিয়ান জিয়া হাসান, রুয়েট ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রাইমুল ইসলাম রোজ।

আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নাঈম রহমান নিবিড়, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইসফাক ইয়াসশির ইপু, সাধারণ সম্পাদক সৌমিত্র সাহা, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য জয়নুল আবেদীন চাঁদ, ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আক্তার আহমেদ বাচ্চু, মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রমজান আলীসহ আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news