IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> কোলা ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে নৌকা প্রতীকের বিশাল শোডাউন

কোলা ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে নৌকা প্রতীকের বিশাল শোডাউন

কোলা ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে নৌকা প্রতীকের বিশাল শোডাউন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৪৮,নওগাঁ-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন এর প্রচারণায় বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বাপনের নেতৃত্বে কোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ নেতাকর্মী (জন সাধারন) কে নিয়ে বিশাল শোডাউন করেছেন ঐ পুরো ইউনিয়নে।

সোমবার (১ জানুয়ারী) বিকাল ৩টায় কোলা ইউনিয়নের কোলা হাই স্কুল মাঠ থেকে এই শোডাউনটি শুরু হয়।

এসময় র‌্যালিতে অংশ গ্রহণ করেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (মাষ্টার), ইউনিয়ন যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুব মহিলা লীগসহ ঐ ইউপির সাধারণ জনগণ।

শোডাউনটি কোলা বাজার হয়ে সোনারপাড়া, কয়াভবানীপুর, ভোলার পালশা, কেশাইল, চকতাল, ঝারঘড়িয়া, ভান্ডারপুর, খামার আক্কেলপুর ও ঝাপড়িতলাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

শোডাউনের পর ঐ ইউপির জনসাধারণ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সামনে এক পথ সভায় বক্তব্য রাখেন চেয়ারমান শাহিনুর ইসলাম স্বপন। এ সময় তিনি বলেন, মনে রাখতে হবে, এই বাংলাদেশ কোথায় ছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে এখন কোথায় আছে। বাংলাদেশ এক সময় অন্ধকারে নিমজ্জিত ছিল। এ দেশে একজন নারী ও পরুষ ভবিষ্যতকে নিয়ে স্বপ্ন দেখতে পারত না। কিন্তু এখন এবার যারা প্রথম ভোটার তারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন। কারণ আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন স্বপ্নবাজ মানুষ এবং তিনি স্বপ্নকে সফল করার একজন প্রত্যয়ী নেত্রী ও রাষ্ট্রনায়ক। শেখ হাসিনার নেতৃত্বে নারী সমাজ আজকে এগিয়ে গেছে।

কোলা ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে নৌকা প্রতীকের বিশাল শোডাউন

বিএনপিকে উদ্দেশ করে স্বপন বলেন, বাংলাদেশে বড় রাজনৈতিক দল যারা ছিল, তাদের মধ্যে যারা ভোট বর্জনের রাজনীতি করছে, ভোট প্রতিরোধের রাজনীতি করছে তারা দেশ থেকে নিঃশেষ ও বিলিন হয়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমান যারা প্রথমবার ভোটার হয়েছেন তারা এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এ নির্বাচন অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা রক্ষার নির্বাচন। এ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার নির্বাচন। তাই আমি সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে সৌরেন্দ্র নাথকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করার আহব্বান জানাচ্ছি।

উক্ত শোডাউনে প্রায় ৩শ থেকে ৪ শত মোটরসাইকেল ও ২ শত অটো ভ্যান ও চার্জার অংশ গ্রহণ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news