IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> উন্নয়নকে ত্বরান্বিত করতে কাঁচি প্রতীকে ভোট দিন : বাদশা

ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কাঁচির প্রচার সভা

উন্নয়নকে ত্বরান্বিত করতে কাঁচি প্রতীকে ভোট দিন : বাদশা

উন্নয়নকে ত্বরান্বিত করতে কাঁচি প্রতীকে ভোট দিন : বাদশা

ধূমকেতু প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনগুলোসহ নির্মাণ শ্রমিকদের সঙ্গে প্রচার সভা করা হয়।

রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, বিগত ১৫ বছরে এই আসনে যিনি সংসদ সদস্য ছিলেন, তিনি এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কোন ক্ষেত্রেই অবদান রাখেন নি। একারণে তিনি সবদিক থেকে জনবিচ্ছিন্ন। রাজশাহী-২ (সদর) আসনে উন্নয়নকে ত্বরান্বিত করা ও পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ‘কাঁচি’। একারণেই পাড়া মহল্লায় গণজোয়ার তৈরি হয়েছে। আপনারা ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছেন, সবাই বিবেকবান মানুষ। আগামী দিনে উন্নয়নকে ত্বরান্বিত করতে কাঁচি প্রতীকে ভোট দিন।

বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরও বলেন, মানুষ এখন পরিবর্তন চাই। আর পরিবর্তনের কান্ডারী হলো “কাঁচি প্রতীক”। ঘরে ঘরে কাঁচি প্রতীকের গণজোয়ার তৈরি হয়েছে। পরিস্থিতি যেমনই হোক কাঁচি প্রতীক নির্বাচনে থাকবেই। কোন বাঁধা-বিপত্তি কাঁচি প্রতীকের গণজোয়ার ঠেকাতে পারবে না। আপনারা আপনাদের জায়গা থেকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

নির্বাচনী এই প্রচার সভায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও নির্মাণ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রচার সভাশেষে নগরীর লক্ষ্মীপুর, রেলগেটসহ আশেপাশের এলাকায় গণসংযোগ করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news