IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বাগমারায় নৌকার প্রার্থীর প্রার্থীতা বাতিল জরুরী : এনামুল

বাগমারায় নৌকার প্রার্থীর প্রার্থীতা বাতিল জরুরী : এনামুল

বাগমারায় নৌকার প্রার্থীর প্রার্থীতা বাতিল জরুরী : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ভোটের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক হুংকার দিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ বর্তমান এমপি এনামুল হককে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন। এর ভিডিও ছড়িয়ে পড়েছে। এনামুল হকের প্রচার মিছিলে হামলার ঘটনাও ঘটেছে। আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মাঝে। এমন পরিস্থিতিতে নৌকার প্রার্থীর প্রার্থীতা বাতিল জরুরী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এনামুল হক এমপি।

মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যায় বাগমারা উপজেলার দক্ষিণ জামালপুর বাজারে গণসংযোগ কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এনামুল হক এমপি বলেন, ভোটের শুরু থেকেই নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ হুমকি ধমকি দিচ্ছেন। আমাদের এলাকায় ঢুকতে দিবেন না, চেহারা পরিবর্তন করে দিবেন- এসব বলে বেড়াচ্ছেন। এর প্রতিফলনও পাওয়া যাচ্ছে। তার সমর্থকরা আমাদের উপরে হামলা করছে। আমার কর্মীদের আহত করা হচ্ছে। আমরাও একের পর এক অভিযোগ করছি। কিন্তু সুফল পাচ্ছি না। তাই এখন তার প্রার্থীতা বাতিল করা জরুরী হয়ে পড়েছে। যতদূর শুনেছি রাজশাহী থেকে তার ব্যাপারে এ ধরনের সুপারিশ পাঠানো হচ্ছে।

এনামুল হক এমপি আরও বলেন, আমি এলাকায় ১৫ বছর ধরে এমপি। আমার সম্পর্কে মানুষের ধারণা আছে। আমি ভালো হলে ভোট দেবে, না হলে দেবে না। আমরা তো হাঙ্গামা করছি না। তিনি কেন এত উগ্র হয়ে পড়েছেন? আমরা চাই জনগণ ভোট দেওয়ার সুযোগ পাক। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। এখানে জনগণের উপরে অন্য কোন কথা থাকতে পারে না।

পরপর তিনবার নৌকায় চড়ে এমপি হওয়া এনামুল হক এ আসনে এবার কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আর আওয়ামী লীগের মনোনয়নে নৌকা নিয়ে লড়ছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বাগমারা। এমন পরিস্থিতিতে দুই প্রার্থীর সঙ্গেই একজন করে গানম্যান রাখা হয়েছে। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি।

আবুল কালাম আজাদের বক্তব্যের এক ভিডিওতে দেখা গেছে, তিনি এমপি গালিগালাজ করছেন। তিনি বলেন, ‘আমি পুলিশকে বলেছি এই জায়গায় আমার একটা লোককে ধরতে এলে হাড্ডি ভেঙ্গে দিব। আমি তাহেরপুরের রাজা। আমিই সরকার।’

আবুল কালাম আজাদও বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার কর্মীদের মারধর করা হয়েছে, কিছু নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে-এমন অভিযোগ তার।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news