IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> জনগণের সেবা করে মরতে চাই : খাদ্যমন্ত্রী

জনগণের সেবা করে মরতে চাই : খাদ্যমন্ত্রী

জনগণের সেবা করে মরতে চাই : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জনগণের সেবা করে মরতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। বিদেশীরা এ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। পোরশা উপজেলার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সোমবার (৮ জানুয়ারী) বিকালে সরাইগাছি মোড় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আরও বলেন, বেইমানদের আপনারা মনে রাখবেন। মাদকসেবী মাদক কারবারীদের কেউ আশ্রয় দিবেন না। তিনি সুস্থ্য থাকলে তার নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করবেন বলে জনগণের উদ্দেশ্যে বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সব কিছু করছেন। অবাধ ও সুষ্ঠ নির্বাচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আর শেখ হাসিননার হাতেই এমন সম্ভব তাই জনগণ ব্যাপক হারে ভোট প্রদান করেছেন। তার সময়ে খাদ্যমন্ত্রণালয় শুদ্ধাচার পুরুষ্কার সহ স্বর্নপদকও পেয়েছেন বলে তিনি জানান। নির্বাচনের আগে তাকে হেয় করার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়েছে। কিন্তু জনগণ তা বিশ্বাশ করেনি। সাধন মজুমদার পূর্বেও যা ছিল বর্তমানেও তাই আছে বলে তিনি উল্লেখ করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের মারামারি হানাহানিতে না জড়ানোর জন্য অনুরোধ করেন এবং বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবেলার জন্য বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, নিতপুর ইউপি চেয়ারমান এনামুল হক, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news