IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> এলাকাবাসীর ভালোবাসা ও ফুলের বৃষ্টিতে ভিজলেন এমপি সৌরেন

নওগাঁ-৩ আসন

এলাকাবাসীর ভালোবাসা ও ফুলের বৃষ্টিতে ভিজলেন এমপি সৌরেন

এলাকাবাসীর ভালোবাসা ও ফুলের বৃষ্টিতে ভিজলেন এমপি সৌরেন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরকারের সাবেক আমলা সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বিপুল ভোটে জয়লাভ করেন। গত রোববার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর থেকেই সদ্য নবনির্বাচিত (এমপি) সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ এই আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং ভিজেছেন ফুলের বৃষ্টিতে। বদলগাছী উপজেলার নিজ এলাকা বালুভরা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকাল থেকে বদলগাছীর নেতাকর্মী ও সাধরন জরগণ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শুরু করেন। এরপর মহাদেবপুর উপজেলার নেতাকর্মীদের ভলোবাসায় সিক্ত হন তিনি।

এছাড়া তাঁর বিজয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে স্ব স্ব উপজেলা পরিষদ চত্বরে যান। সদ্য নবনির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, সর্বপ্রথম আমি আমার দুই উপজেলার ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। তাই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আমি আপনাদের একজন হয়ে থাকতে চাই। আপনাদের সেবায় সব সময় নিয়োজিত রাখবো নিজেকে।

তিনি আর বলেন, এর আগে আমি সরকারি কর্মকর্তা হিসেবে যতটুকু পেরেছি আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এখন জনপ্রতিনিধি হয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তবে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকার যে সুযোগটা পেয়েছি, তার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

তিনি আমাকে নৌকা প্রতীক না দিলে, আমি বুঝতে পারতাম না আপনারা আমাকে এতো ভালোবাসেন। তাই আমিও আপনাদের সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করবো। এখন আমার মূল লক্ষ্য হবে মহাদেবপুর ও বদলগাছী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা।

এলাকাবাসীর ভালোবাসা ও ফুলের বৃষ্টিতে ভিজলেন এমপি সৌরেন
নব-নির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানাতে এলাকাবাসীর ঢল। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

এছাড়া সংসদীয় এলাকাকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং সন্তাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে সবার সহযোগীতা আমার প্রয়োজন।

উল্লেখ্য, বিজয়ী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট।

সৌরেন্দ্র নাথ একজন সৎ, যোগ্য ব্যক্তি হওয়ায় ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী। এর ফলে এই আসনের ভোটারগণও অত্যন্ত আনন্দিত।

স্থানীয় বেশ কিছু ব্যক্তিরা বলেন, মানুষের উপকার করা সৌরেনের পারিবারিক শিক্ষা। যেহেতু তার পরিবার পূর্বপুরুষ থেকেই এলাকার মানুষের কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত করে আসছে। সেই চেতনা এবং সামাজিক দায়বোধ থেকেই তিনিও এলাকার জন্য সবসময় কিছু করার চেষ্টা করে গেছেন। ফলে জনগণের পাশে থেকে জনপ্রতিনিধি হিসেবে আরও উন্নয়ন করতে পারবেন বলে আমরা মনে করছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news