IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> ৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ প্রার্থী

নওগাঁ-৩ আসন

৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ প্রার্থী

নির্বাচন কমিশন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে পাঁচজনই জামানত হারাতে যাচ্ছেন।

এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রার্থী ও সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট।

তার বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে (ট্রাক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম তিনি পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট।

জানা যায়, এই আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় যে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে তারা হলেন, কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুবুল হক মান্নাফ (শুভ) পেয়েছেন ১ হাজার ৩৩১ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৭৮৬ ভোট, কেটলি প্রতীক নিয়ে ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী পেয়েছেন ১ হাজার ৭০১ ভোট, জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে জাপার মাসুদ রানা ৩ হাজার ৪৪১ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আঁশ প্রতীকে সোহেল কবির চৌধুরী পেয়েছেন ৫৯৭ ভোট। এই আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৬৭৭ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, প্রতিটি আসনের কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তিনি জামানত ফেরত পাবেন না। এ হিসেবে নওগাঁ-৩ আসনে পাঁচজন প্রার্থী জামানত ফেরত পাবেন না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news