IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার কাজে স্যাটেলাইটের সাহায্য নেয়া হয়েছে’

‘ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার কাজে স্যাটেলাইটের সাহায্য নেয়া হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে’কে হত্যা করার কাজে সাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।

এই বাহিনীর মুখপাত্র রামেজান শারিফ রোববার এ তথ্য জানিয়ে বলেছেন, ইহুদিবাদীরা ভালো করে জানে তাদের এই ন্যক্কারজনক কাজের জবাব দেয়া হবে।

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত ২৭ নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরআব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদের স্মরণে এক অনুষ্ঠানে আরো বলেন, ইহুদিবাদীরা বিগত বছরগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা দেখতে পেয়েছে এবং তারা ভালো করে জানে, পরমাণু বিজ্ঞানী হত্যাও বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।
রামেজান শারিফ

আইআরজিসি’র মুখপাত্র বলেন, মার্কিনীরা ইসলামি বিপ্লবের শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে এসেছে। বিপ্লবের পর আমেরিকার পাশাপাশি ইহুদিবাদীদের স্বার্থ বিপন্ন হয়ে পড়ে। এ কারণে তারা যেকোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠে পড়ে লেগে যায়।

জেনারেল শারিফ বলেন, ইহুদিবাদী ইসরাইল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি নেই। এই সরকার বিগত ৭০ বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেগুলোর ২,৭০০ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। তবে এতসব হত্যাকাণ্ড চালিয়েও ইসরাইল নিজের পতন ঠেকাতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31