IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিতর্কিত ‘লাভ জিহাদ আইনে’ ভারতে গ্রেফতার ১০, সমালোচনা বাড়ছে

বিতর্কিত ‘লাভ জিহাদ আইনে’ ভারতে গ্রেফতার ১০, সমালোচনা বাড়ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : বিয়ের পরে নারীদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করার অভিযোগে ১০ ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ‘লাভ জিহাদ’ নামে ভিনধর্মে বিয়েবিরোধী বিতর্কিত নতুন একটি আইনে তাদের গ্রেফতার করা হয়।

গত মাসে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ বাধ্য বা প্রতারণার মাধ্যমে ধর্মান্তরের বিরুদ্ধে আইন পাস করে। কাউকে ধর্মান্তকরণ করতে বাধ্য করা কিংবা বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত হতে প্ররোচিত করলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে। সমালোচকরা বলছেন, এটা বিজেপি সরকারের মুসলিমবিরোধী এজেন্ডা।

আইনটিতে কোনো ধর্মের নাম না থাকলেও সমালোচকরা আইনটিকে মুসলিমবিদ্বেষী বলছে। দেশের হিন্দু নারীদের প্রেমের প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে বিয়ের পর ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে একে ‘প্রেমের মাধ্যমে জিহাদ’ বা ‘লাভ জিহাদ’ বলে অভিহিত করছে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো।

দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের কর্মকর্তারা অবশ্য এ প্রসঙ্গে বলছেন, এ আইন প্রতারণামূলক ধর্মান্তর রোধে সহায়তা করবে। বিশেষ করে তরুণীদের সুরক্ষার কথা ভেবেই আইনটি প্রণয়ন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ রাজ্য সরকার উভয় স্থানেই ক্ষমতায় রয়েছে কট্টর হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

চার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের মেয়েদের মুসলিম পুরুষরা অপহরণ করেছে; বাবা-মায়ের এমন পৃথক অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ১০ জনকে গ্রেফতার করা হয়।

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা নতুন এই আইনে কেবল তাদেরই গ্রেফতার করছি, যাদের ক্ষেত্রে আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, এটি জোরপূর্বক ধর্মান্তরের একটি স্পষ্ট ঘটনা।’

উত্তরপ্রদেশ সরকার প্রণীত নতুন এই আইনে ভিন্ন ধর্মাবলম্বী একজন পুরুষ ও নারীকে বিয়ের আগে জেলা ম্যাজিস্ট্রেটকে দুই মাসের নোটিশ দিতে হবে এবং কোনো আপত্তি না থাকলে তাদের অনুমতি দেয়া হবে।

কমপক্ষে ভারতের আরও চার রাজ্য— মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক এবং আসাম রাজ্য সরকার ঘোষণা দিয়েছে যে, তারা অনুরূপ ভিনধর্মে বিয়েবিরোধী এমন আইন পাস করার পরিকল্পনা করছে।

বিশ্লেষকরা বলছেন, চলমান কৃষক বিদ্রোহ দমনে ধর্মের ব্যবহার করতে না পেরে একের পর এক বিজেপিশাসিত রাজ্যে কথিত ‘লাভ জিহাদবিরোধী আইন’ পাস করছে বিজেপি সরকার, যাতে মূল ব্যর্থতা আড়াল করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31