ধূমকেতু প্রতিবেদক : সারা বিশ্বে প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। এরই অংশ হিসেবে “ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি”-এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বড়গাছী ইউনিয়ন কমিটি বিকাল ৩ টার দিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন, মহিলা পরিষদ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, তিনি সংগঠনের পরিচিতি ও সংগঠনের ঘোষণা পত্র ও গঠনতন্ত্র সম্পর্কে মূল মূল বিষয় গুলো নিয়ে আলোচনা করে।
তিনি আরো বলেন, মহিলা পরিষদ জন্মলগ্ন থেকে ‘যুদ্ধ নয়, শাান্তি’ এই নীতিতে বিশ্বাস করে। মহিলা পরিষদ বিশ্বাস করে নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে অর্জিত হবে নারীর মানবাধিকার। এই লক্ষ্যে নারী সমাজকে সচেতন করে সংগঠিত আন্দোলন গড়ে তোলার পাশাপাশি এই আন্দোলনে পুরুষ সমাজকে বিশেষ করে তরুণ সমাজকে যুক্ত করা অত্যন্ত জরুরী বলে মহিলা পরিষদ মনে করে।
বর্তমান প্রেক্ষিত, মোবাইলে কিভাবে মেয়েরা প্রতারিত হচ্ছে সে বিষয়গুলো, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দেনমোহর নিয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক, আলিমা খাতুন, প্রশিক্ষন সম্পাদক সেলিনা বানু, বাল্য বিবাহের সুফল ও কুফল নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি কল্পনা রায়।
তিনি বলেন, মানুষ তৈরী হয় পরিবার থেকে পরিবারেই একজন নারী ও একজন পুরুষ তৈরী হয় তারপর সমাজে প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠে। কাজেই পরিবারের সকল সদস্যকে সচেতন থাকতে হবে যেন তার পরিবারের কোন শিশু বিপদে এবং বিপথে না পরে।


