IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিয়ের জন্য গাড়িকে ‘হেলিকপ্টার’ বানিয়ে ধরা খেল পুলিশ হাতে

বিয়ের জন্য গাড়িকে ‘হেলিকপ্টার’ বানিয়ে ধরা খেল পুলিশ হাতে

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন তারা। অভাব সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই শখের গাড়িটিকেই সরাসরি হেলিকপ্টারে পরিণত করেছেন দুই ভাই।

ভারতের উত্তরপ্রদেশের আম্বেদকরনগরের এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, আম্বেদকরনগরের ভিটি তহসিল এলাকার খেজুরি বাজারের বাসিন্দা ওই দুই ভাই ঈশ্বরদিন ও পরমেশ্বরদিন। বিয়ের পর দুই ভাই হেলিকপ্টারের মতো গাড়িতে করে কনেদের বাড়ি আনতে চেয়েছিলেন। এজন্য তারা নিজেদের পুরোনো গাড়িকে হেলিকপ্টারে পরিবর্তন করেছিলেন।

হেলিকপ্টার সদৃশ গাড়ি প্রস্তুত করার পর ঈশ্বরদিন রোববার (১৭ মার্চ) আকবরপুর নামক এলাকায় এটিতে ছবি আঁকার জন্য নিয়ে যান। তখনই গাড়িটি নজরে পড়ে পুলিশের।

এ ঘটনার পর পুলিশ তাদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। ট্রাফিক সাব-ইন্সপেক্টর জয় বাহাদুর যাদব বলেন, এমন পরিবর্তন বেআইনি। এ জন্য প্রথমে পরিবহন দপ্তর থেকে অনুমতি নিতে হবে। এরপরই হেলিকপ্টার সদৃশ গাড়িটি আটক করেছে আকবরপুর কোতোয়ালি পুলিশ। বাজেয়াপ্ত করা গাড়িটি সিও সিটি অফিসের ক্যাম্পাসে রাখা হয়েছে। যেখানে দিনভর ছিল দর্শকদের ভিড়।

পুলিশের এমন পদক্ষেপে দুই ভাই বেশ হতাশ। তারা বলেছেন যে যানবাহন পরিবর্তনের নিয়ম সম্পর্কে সচেতন ছিলেন না। নববিবাহিত কনেকে হেলিকপ্টারে নিয়ে আনার স্বপ্ন তার স্বপ্ন হয়েই রয়ে গেল।

এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে এই উদ্ভাবনের প্রশংসা করেছেন এবং এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি নিরাপদ জায়গা দেয়ার জন্যও অনুরোধ করেছেন তারা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31