IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেতেই থাকবে : শহীদুজ্জামান

শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেতেই থাকবে : শহীদুজ্জামান

শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেতেই থাকবে : শহীদুজ্জামান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি বলেন, “শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেতেই থাকবে।”

তিনি আরও বলেন ”হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি জাতি কৃতজ্ঞ।”

“ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ আডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়াম্যান আজাহার আলী, সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, ইয়াকুব আলী ও আব্দুর রউফ মন্ডল।

যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় ২১২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনের প্রথম প্রহরে পুলিশ প্রশাসনের তোপদ্ধনির মাধ্যমে দিবসের শুরুতেই স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও অর্পণ, সকাল সাড়ে ৮টায় ধামইরহাট এমএম সরকারি ডিগ্রী কলেজ মাঠে পতাকা উত্তোলন, শান্তির কপোত অবমুক্ত, বেলুন উড়ানো, কুচকাওয়াজ পরিদর্শন এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news