IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> টিউমার ভেবে অস্ত্রোপচার, বের হলো ‘সেদ্ধ ডিম’

টিউমার ভেবে অস্ত্রোপচার, বের হলো ‘সেদ্ধ ডিম’

ধূমকেতু নিউজ ডেস্ক : টিউমার ভেবে অস্ত্রোপচারের পর হতবাক হয়ে যান চিকিৎসকরা। রোগীর পেট থেকে বের হলো আস্ত একটি ‘সেদ্ধ ডিম’। গত মঙ্গলবার (৮ ডিনেম্বর) ভারতের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এমনটাই ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকা।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়েই তা সেদ্ধ ডিমের আকার ধারণ করেছে। ভারতে এমন ধরনের ঘটনা বিরল বলে জানিয়েছেন তারা। চিকিৎসকদের পরিভাষায় এই রোগের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডিস বা পেরিটোনিয়াল মাইস’।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাস কয়েক ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে প্রস্রাবের সময় জ্বালা জ্বালা ভাবও ছিল তার। তবে কিছুতেই সেই ব্যথা না কমায় গত বৃহস্পতিবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে সংক্রমণের জন্য ওই ব্যক্তির তলপেটে ব্যথা হতে পারে। পরে রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে। সিটি স্ক্যানও করানো হয় তার। সেই রিপোর্টে মূত্রথলির পাশাপাশি টিউমারের অবস্থান খাদ্যনালীতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

অবশেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর হতবাক হয়ে যান চিকিৎসকরা। রোগীর তলপেট থেকে বার হয়েছে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সেদ্ধ ডিম’।

চিকিৎসকেরা বলছেন, দেহতন্তুর সঙ্গে চর্বি-ক্যালসিয়াম জমাট বেঁধে ডিমের মতো আকার ধারণ করে। ডিমের মতো অংশটির পেছন দিকটা ইঁদুরের মতো হওয়ায় বাংলায় একে ‘পেটের মধ্যে ইঁদুর’ও বলা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎ়সকরা। সাধারণত, পুরুষদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স গলে বা বৃহদন্ত্রের গা থেকে মাংস খসে এ ধরনের ডিমের মতো আকার নেয়। অন্যদিকে, নারীদের ক্ষেত্রে জরায়ুর গা থেকে ছোট টিউমার খসে এ ধরনের টিউমার তৈরি হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31