IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন

মাঠে ব্যস্ত সম্ভব্য প্রার্থীরা

প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন

প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে(৮মে) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সম্ভব্য প্রার্থীরা গণসংযোগ ও ইফতার মাহফিলে ব্যস্ত সময় পার করছে। বরেন্দ্র অঞ্চলের প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত গোদাগাড়ী উপজেলা ৯টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা নিয়ে গঠিত।

জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলাটি জাতীয় পাটি, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছিল। গত নির্বাচনে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়। বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ছাড়াও সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে গণসংযোগ ও মতবিনিময় করছেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী রবিউল আলম, দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলালউদ্দীন সোহেল, সাবেক সহকারী কমিশনার (কাস্টমস) সুনন্দন দাস রতন, জামায়াত ইসলামীর রাজশাহী জেলা (পশ্চিম) আব্দুল খালেক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)এর ধর্ম, সংখ্যালঘু এবং পার্বত্য বিষয়ক সম্পাদক ড.আব্দুর রহমান মুহসেনী ও বিএনপি নেতা সাজেদুর রহমান মার্কনী।

আওয়ামী লীগের সম্ভব্য চার প্রার্থী স্থানীয় সংসদ সদস্য ওমর ফারক চৌধুরীর ঘনিষ্ট। তবে তিনি (এমপি) বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সমর্থন জানিয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ভোটের মাঠে জাহাঙ্গীর আলমের জন্য কাজ করতে।

সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে গোদাগাড়ী পৌর এলাকায় বাড়ী জাহাঙ্গীর আলম, রবিউল আলম, ড. আব্দুর রহমান মুহসেনী ও আব্দুল খালেকের। আর দেওপাড়ায় বেলালউদ্দীন সোহেল ও মাটিকাটায় সুনন্দন দাস রতনের। গত নির্বাচনে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামানকে পরাজিত করে নির্বাচিত হন ক্লিণ ইমেজের জাহাঙ্গীর আলম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সুফিয়া বেগম মিলি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সাবেক সদস্য কৃঞ্চাদেবী, জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম মেমোরী। গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নারী জাগরণের অগ্রদূত হিসাবে পরিচিত সুফিয়া খাতুন মিলি।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় আদিবাসী পরিষদের জেলা বিমল চন্দ্র রাজোয়াড়, জামায়াতের মুহাম্মদ কামরুজ্জামান। গত নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মালেকের কাছে পরাজিত হন শফিকুল সরকার। বাকী তিনজন নির্বাচনে নতুন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news