IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন অধ্যাপিকা শাহিনুর

বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন অধ্যাপিকা শাহিনুর

বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন অধ্যাপিকা শাহিনুর

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা। বাগমারা উপজেলা পরিষদে দ্বিতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন মচমইল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন। তিনি উপজেলা যুব মহিলা লীগের দুই মেয়াদে সভাপতি।

পিতার হাত ধরেই ছাত্র রাজনীতির হাতে খড়ি। শাহিনুর খাতুনের পিতা মচমইল ডিগ্রী কলেজের অধ্যাপক মরহুম জামাল উদ্দিন শেখ। তিনি তৎকালীন বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দলের প্রতি ভালোবাসা আর পিতার আদর্শ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাপসী রাবেয়া হলের ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন। গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন।

শাহিনুর খাতুনের বাড়ি সৈয়দপুর-মচমইল গ্রামে। দ্বিতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করার লক্ষ্যে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি। সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন দীর্ঘ সময় ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছেন। এছাড়াও গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হলেও এবার বিপুল ভোটে বিজয়ের আশা নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে গিয়ে সর্বদায় নারী-পুরুষ সকলের সাথে গণসংযোগ করেছেন তিনি।

এরই মধ্যে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সবার মাঝে পরিচিতি পেয়েছেন শাহিনুর খাতুন। দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ মানুষের নিকট তুলে ধরছেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন বলেন, আমি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেছি। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। চাকরীর পাশাপাশি রাজনীতির মাধ্যমে উপজেলাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েছি। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news