IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

রাজশাহীতে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মোন্নাফের মোড় থেকে তালাইমারি পর্যন্ত প্রায় ৫২০ মিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বুধবার দুপুর ১২টায় মোন্নাফের মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন মেয়র। এরপর এলাকাবাসীর মাঝে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের আয়োজন করেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমি নির্বাচনে প্রতিশ্রæতি দিয়েছিলাম, নির্বাচিত হলে মহানগরীর রাস্তা ও ড্রেনের ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। আমরা শুধু প্রæতিশ্রæতি দেই না, বাস্তবায়নও করি। নাগরিকদের সুবির্ধাথে মহানগরীর অলিতে-গলিতে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। করোনার কারণে কাজ থেমে ছিল, আমরা আবার কাজ শুরু করেছি। বড় এই প্রকল্পটির কাজ শুরু হলে ব্যাপক উন্নয়ন হবে। এছাড়া শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাজশাহীতে তিনটি শিল্পাঞ্চল অনুমোদিত হয়েছে। যেখানে আগামী কয়েক বছরের মধ্যে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে।

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থে আমরা পদ্মা সেতু করছি, যা কেউ কল্পনাও করতে পারেনি। শিগগিরই পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হবে। উন্নয়ন ও কর্মসংস্থান সুযোগের পাশাপাশি প্রধানমন্ত্রী মানুষের নিরাপত্তায় ইতোমধ্যে করোনা ভাইরাসের টিকা কেনার চুক্তি করেছেন। টিকা পেলে মানুষকে বিনামূল্যে দিবে সরকার।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ ও আলেমুল হাসান সজল, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাসিকের সহকারী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31