IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বেলকুচি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুলের নির্বাচনী পথসভা 

বেলকুচি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুলের নির্বাচনী পথসভা 

ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : আসন্ন বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২০ এপ্রিল) বিকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বালাবাড়ি ও গয়নাকান্দি গ্রামে নির্বাচনী প্রচারণা করেন বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার। 

আঃ হাকিমের সভাপতিত্বে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার বক্তব্যে বলেন সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগী করে কাজ করতে চাই, গরীব অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ সরকারের একটি গুরুত্বপূর্ণ একটি স্তর এখানে কয়েকজন বিসিএস কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন । এই বিসিএস কর্মকর্তাদের পরিচালক করা এদের কাছ থেকে জনগণের অধিকার আদায় করার জন্য একজন দক্ষ, শিক্ষিত ও অভিজ্ঞ জনপ্রতিনিধি দরকার। তাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটিও খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শিক্ষিত, দক্ষ, যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তাছাড়া এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা, বংশ পরিচয়, ব্যাত্তিগত, আচার আচরণ বিবেচনা করে ভোট দেওয়ার জন্য জনগণকে অনুরোধ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলামিন (সদস্য) সিরাজগঞ্জ জেলা পরিষদ, সেলিম রেজা (সাবেক জি এস) বেলকুচি ডিগ্রী কলেজ, মাসুদ রানা (প্রিন্সিপাল) দৌলতপুর ডিগ্রী কলেজ, জিল্লুর রহমান (সভাপতি) ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগ, আলতাফ হোসেন (সভাপতি) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ, শাহ আলম (সাধারণ সম্পাদক) ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগ, আলহাজ্ব খোকশেদ আলম (সাবেক সভাপতি) ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগ, আবু সামা (সাবেক সাধারণ সম্পাদক) ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ৮ নাম্বার ওয়ার্ড বালাবাড়ি গ্রামের জনসাধারণ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news