IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> রাণীনগরে উপ-নির্বাচনে মেম্বার নির্বাচিত রিতা

রাণীনগরে উপ-নির্বাচনে মেম্বার নির্বাচিত রিতা

রাণীনগরে উপ-নির্বাচনে মেম্বার নির্বাচিত রিতা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনে শামীমা আক্তার রিতা নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোটে বে-সরকারী ফলাফলে মোরগ প্রতিকে রিতাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

জানা গেছে, গোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলম মারা গেলে ওই পদ শূন্য ঘোষণা করে ২৮এপ্রিল উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। ওই পদে সাবেক মেম্বার মরহুম শামসুল আলমের স্ত্রী শামীমা আক্তার রিতা (মোরগ) প্রতিক এবং শহিদুল ইসলাম (ফুটবল) প্রতিক নিয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিবতা করেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, রোববার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা ৫মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে কৃষ্ণপুর মালঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট দুই হাজার সাত জন ভোটারের মধ্যে এক হাজার ১৪৭জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ২০টি ভোট বাতিল হয়। ভোটে মোরগ প্রতিকে শামীমা আক্তার রিতা ৬৬৭ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহিদুল ইসলাম ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৬০ভোট। ভোট গননা শেষে প্রিজাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম শামীমা আক্তার রিতাকে বে-সরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news