IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর আইনজীবী শাহীন হত্যা মামলার রায় আজ

রাজশাহীর আইনজীবী শাহীন হত্যা মামলার রায় আজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহীন আলম ওরফে শাহেন শাহ (৪২) হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। ২০১৩ সাল থেকে মামলাটি বিচারাধীন থাকার পর রাজশাহী মহানগর আদালতে ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণা বলে জানা গেছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, নগরীর গুড়িপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১৩ সালের ২৮ অক্টোবর দুপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহীন আলম ওরফে শাহেন শাহকে কুপিয়ে হত্যা করেন মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান। এরপর মামলার প্রধান আসামী তৎকালীন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মুনসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের পর ৩১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।

খোঁজ নিয়ে জানা গেছে, শাহীন আলম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের ১৮ জনের সাক্ষগ্রহণ করেন আদালত। এছাড়া আসামিদের পক্ষে চারজনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণা দিন ধার্য করেন আদালত।

সূত্র জানায়, ২০১৩ সালে গুড়িপাড়া এলাকার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে শাহীন আলমের ওপর হামলা চালায়। তবে মামলায় তাদের নাম উল্লেখ থাকলেও মুনসুর ছাড়া বাকি কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে আসামীরা আরো বেপরোয়া হয়ে মামলার বাদিসহ নিহতের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

নিহতের স্ত্রী শামলী খাতুন বলেন, আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই। বাকিটা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি।

এ বিষয়ে মামলার বাদি মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বলেন, আমরা মামলার রায়ে আসামীদের সর্বোচ্চ শাস্তি চাই। যদিও আসামীরা বিভিন্ন সময়ে আমাদেরকে হুমকি ধামকি দিয়েছেন। এছাড়া আমাদেরকে ন্যায়বিচার বঞ্চিত করতে কালক্ষেপন করা হয়েছে। এমনকি মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যাল থেকে মহানগর আদালতে নেয়া হয়েছে। তবুও আমার ভাইয়ের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হক জানান, মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন। তারা তথ্যপ্রমাণ ও সাক্ষীদের মাধ্যমে আদালতে হত্যার বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। রায়ে সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আশাবাদি তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news