IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৭৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে

রাজশাহীতে ৭৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে

ধূমকেতু প্রতিবেদক : সারাদেশে আগামী ১২ ডিসেম্বর-২০২০ থেকে ২৪ জানুয়ারী ২০২১ পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালন হবে। রাজশাহী মহানগরীতে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। হাম এবং রুবেলা ভাইরাসজনিত দুটি মারাতœক সংক্রামক রোগ। এই দুটি রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসার অন্যদের মধ্যে অতি দ্রæত ছড়ায়। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে বড় হতে তাঁদের সকল হাম রুবেলা টিকা প্রদান করতে হবে। তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের আপনাদের সকলের। রাজশাহী সিটি কর্পোরেশন মা ও শিশু স্বাস্থ্য সেবায় দেশের মধ্যে অনন্য প্রতিষ্ঠান। ইপিআই টিকাদান কর্মসূচিতে পরপর ৯বার দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। রাসিকের স্বাস্থ্যবিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এ অর্জন সম্ভব হয়েছে। পরে একইস্থানে উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকটি শিশুকে টিকা প্রদানের পরে মাননীয় মেয়র মহোদয় টিকা প্রদান কার্ড বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ এনামুল হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ। আরও উপস্থিত ছিলেন রাসিকের কাউন্সিলরবৃন্দ, বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স ইমুনাইজেশন মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, পরিচালক স্বাস্থ্য’র সহকারী পরিচালক ডাঃ আনোয়ারুল কবীর। জাতীয় হাম রুবেলা ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রমের ভিডিও চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ২টি কেন্দ্র প্রতি কার্যদিবসে পরিচালিত হবে। ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী প্রায় ৭৫ হাজার ৭শ ৪০ জন শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নে ১৩২ জন টিকাদানকারী ৬০জন সুপারভাইজার এবং ৭শ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31