IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> লিড নিউজ >> রাজনীতি >> ‘দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা’

‘দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশ ছাড়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্র থেকে সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি। এর আগে গত সোমবার (৫ আগস্ট) ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও এখন তিনি ভারতেই থাকছেন।

জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তার (শেখ হাসিনা) পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগ করা। কিন্তু তার আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করেন। ফলে সে সময় কোনো সময়ই ছিল না। আমার মা কোনো কিছু গোছাতেও পারেননি। তাই সংবিধান অনুযায়ী আমার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সজীব ওয়াজেদ জয় বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যদিও সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব।

জয় আরও বলেন, দল হিসেবে আওয়ামীলীগ আগামী নির্বাচনে অংশ নেবে এবং আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে।

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে অথবা বিরোধী দলে যাবে। এই দুইটি বিষয়ই ভালো।

এর আগে ভারতীয় গণমাধ্যমকে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন।

সূত্র: রয়টার্স

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news