IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে প্রধান উপদেষ্টারকে বিএনপির পরামর্শ

ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে প্রধান উপদেষ্টারকে বিএনপির পরামর্শ

ধূমকেতু নিউজ ডেস্ক : সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললেও ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

পরে বিএনপি মহাসচিব বলেন, মতবিনিময়ের জন্য আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছিলেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতামত দিয়েছি। ওনারা ওনাদের কর্মকাণ্ড শেয়ার করেছেন। ওনাদের সহযোগিতা করতে হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে এখন একটি দল ভারত থেকে আমাদের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে কি না- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে কথা বলিনি। নির্দিষ্ট সময় লাগবে, পরিবেশ লাগবে, তাদের সেই সময় দিয়েছি। তাদের সব বিষয়ে সমর্থন দিয়েছি। আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ যেন বিভ্রান্ত না হয়। সরকারের কর্মকাণ্ডে আমাদের সমর্থন রয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news