IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে একদিনে আরও ৬ হাজার মৃত্যু

বিশ্বে একদিনে আরও ৬ হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাসের তাণ্ডব। যা এখন পর্যন্ত ২ কোটি ৪৬ লাখের বেশি মানুষের দেহে হানা দিয়েছে। এর মধ্যে গত একদিনেই শনাক্ত হয়েছে পৌনে ৩ লাখ রোগী। একই সময়ে প্রাণহানি ঘটেছে ছয় হাজারের বেশি মানুষের। এতে করে মৃতের সংখ্যা ৮ লাখ ৩৫ হাজার ছুঁতে চলেছে। যার অধিকাংশই শীর্ষ তিনদেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের নাগরিক। সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীয়াংশ।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬ হাজার ৫৭ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে প্রাণহানি ৮ লাখ ৩৪ হাজার ৯৬৯ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৩১৪ জন মানুষ করোনাক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৮২৯ জনে দাঁড়িয়েছে।

আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৭০ লাখ ৮৬ হাজারের বেশি রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখ ১৮ হাজারের অধিক ভুক্তভোগী।

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬০ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৮৪ হাজার ৭৯৬ জন।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ৬৪ হাজারের অধিক। প্রাণহানি ১ লাখ ১৮ হাজার ৭২৬ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই প্রায় ৭৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮৪ হাজারে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ৬১ হাজার ৬৯৪ জনে ঠেকেছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা পৌনে ১০ লাখ হাজার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৮০৪ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

পেরুতে আক্রান্ত ৬ লাখ ২২ হাজার। যেখানে মৃতের সংখ্যা ২৮ হাজার ২৭৭ জন।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৮ জনের।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৫ লাখ ৮২ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৪৬৮ জনের। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৫ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৬২ হাজার ৫৯৪ জন মানুষের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৪ লাখ ৫২হাজার ছুঁই ছুঁই। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৯৯৬ জনের। চিলিতে সংক্রমণ ৪ লাখ ৪ হাজারের বেশি। এর মধ্যে ১১ হাজার ৭২ জনের প্রাণ কেড়েছে করোনা।

আর্জেন্টিনায় করোনা হানা দিয়েছে ৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষের দেহে। প্রাণ কেড়েছে ৮ হাজার ৫০ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ প্রায় ৬৮ হাজার। প্রাণহানি ঘটেছে ২১ হাজার ১৩৭ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার পেরিয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৪৭৭ জন মানুষের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ১২ হাজার ছুঁতে চলেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৮৫ জন।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ১২৭ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031