IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘পরমাণু কর্মসূচি নিয়ে আর কোনো আলোচনা নয়’

‘পরমাণু কর্মসূচি নিয়ে আর কোনো আলোচনা নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : কোনো পূর্বশর্ত দিয়ে পরমাণু আলোচনায় রাজি নয় ইরান। বিষয়টি সাফ জানিয়ে দিয়ে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষর হওয়া পরমাণু চুক্তি নিয়ে আর কোনো শর্ত গ্রহণ করবে না তেহরান। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচি ও আঞ্চলিক কার্যক্রম নিয়ে কারও সঙ্গে কোনো সমঝোতা হবে না। খবর আলজাজিরার।

যুক্তরাষ্ট্র চাইছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক কর্মকাণ্ডকে মূল চুক্তির আওতায় আনতে। এই শর্ত দিয়ে তারা ফের পরমাণু সমঝোতায় আসতে চায়। এ নিয়ে কোনো দরকষাকষির সুযোগ নেই বলে জানান রুহানি।

ফেব্রুয়ারিতে দেশটিতে প্রথম কোভিড-১৯ সংক্রমণ দেখা দেয়ার পর সোমবার তেহরানে নিজের প্রথম সংবাদ সম্মেলনে হাসান রুহানি বলেন, আমরা কারও পূর্বশর্ত দিয়ে আলোচনায় রাজি নই। যৌথ কর্মপরিকল্পনা (জয়েন্ট কমপ্রিহেনসিভ প্লান অব অ্যাকশন-জেসিপিওএ) নিয়ে আর কোনো দরকষাকষি নয়। এটি নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই।

‘হয় চুক্তিতে স্বাক্ষরকারী সব পক্ষকে যৌথ কর্মপরিকল্পনা পুরোপুরি মানতে হবে, না হয় কেউ মানবে না। তারা যদি এটি মেনে চলে আমরাও মানব।’

৫ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে স্বাক্ষর হওয়া ইরানের পরমাণু সমঝোতা নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই সমঝোতার সঙ্গে পরমাণু ইস্যু যোগ করতে হবে। এ প্রস্তাব উড়িয়ে দিয়ে হাসান রুহানি বলেন, এটি কিছুতেই সম্ভব নয়।

‘তারা এ নিয়ে আমাদের সঙ্গে আগেই আলোচনা করেছে। সব কিছু আলোচনা শেষেই যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষর হয়েছে। এখানে ইরানের সঙ্গে পক্ষভুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও জার্মানি।’

রুহানি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জেসিপিওএর সঙ্গে যোগ করতে গত কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘেও তারা এ বিষয়ে চেষ্টা চালিয়ে প্রত্যাখ্যাত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন কিন্তু তিনি সফল হতে পারেননি। ইরান সরকার সর্বশক্তি দিয়ে পরমাণু সমঝোতাকে টিকিয়ে রেখেছে।

সবাই যদি পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আলোচনার টেবিলে আসে, তবেই আমরা আলোচনায় বসতে প্রস্তুত।

ইরানের পরমাণুবিজ্ঞানী ফাখরিজাদেহকে হত্যার নিন্দা জানিয়ে হাসান রুহানি বলেন, ফাখরিজাদেহর রক্তের বদলা নেয়াকে নিজের ন্যায্য অধিকার বলে মনে করে ইরান এবং সঠিক সময়ে উপযুক্ত স্থানে প্রতিশোধ নেয়া হবে।

দীর্ঘ ২৯ বছর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রেসিডেন্ট পর্যায়ে টেলিফোন সংলাপ এবং তার ধারাবাহিকতায় ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বিষয়ে ইরান ও বিশ্বের ছয় শক্তিমান রাষ্ট্রের মধ্যে এক অন্তর্বর্তী সমঝোতা চুক্তি স্বাক্ষর ২০১৩ সালে।

এর পর ২০১৫ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু চুক্তি হয় ইরানের। ওই চুক্তির মূল বিষয় ছিল– ইরান পরমাণু কার্যক্রম সীমিত রাখবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের যে কোনো পরমাণু স্থাপনায় যে কোনো সময় পরিদর্শন করতে পারবে। বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর গত বছর এই চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ওপর ফের অর্থনৈতিক অবরোধও আরোপ করেন তিনি। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ ও একপেশে হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, এ চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন থামানো যাবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31