IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহী মহানগর শাখার সভাপতি জুয়েল, সম্পাদক রকি

বাংলাদেশ সাংবাদিক সংস্থা

রাজশাহী মহানগর শাখার সভাপতি জুয়েল, সম্পাদক রকি

রাজশাহী মহানগর শাখার সভাপতি জুয়েল, সম্পাদক রকি

রাজশাহী মহানগর শাখার সভাপতি জুয়েল, সম্পাদক রকি। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে গুলবার আলী জুয়েল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ওয়াহিদ হিরো পেয়েছেন ১৯ ভোট ও মীর তোফায়েল হোসেন পেয়েছেন ৫ ভোট।

নির্বাচনে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান (রকি)। তার প্রতিদ্বন্দী প্রার্থী হাফিজুর রহমান পান্না পেয়েছেন ৩ ভোট।

সহ সভাপতি পদে নির্বাচিত হাসান আল মবিন (মামুন) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ.এইচ.এম.ডি জামিউল্লাহ অমিও পেয়েছেন ৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বারিউল আলম শান্ত, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানুর রহমান রানা পেয়েছেন ১৮ ভোট।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আব্দুল বাতেন, অর্থ সম্পাদক পদে আরিফুল হক রনি, দপ্তর-পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির, সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনজু আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোনিয়া খাতুন, জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য পদে সামিউল ইসলাম, সামিউল ইসলাম শামীম ও রাশেদুর রহমান রাশেল।

রাজশাহী মহানগর শাখার সভাপতি জুয়েল, সম্পাদক রকি
রাজশাহী মহানগর শাখার সভাপতি জুয়েল, সম্পাদক রকি। ছবি- ধূমকেতু নিউজ

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শফিউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিব ছিলেন এ্যাড মমিনুল ইসলাম বাবু ও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গোলাম মোস্তফা মামুন।

অন্যদিকে, নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন নগর বিএনপির সদ্য সচিব মামুনুর রশিদ ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন মন্ডল। এছাড়াও রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন৷

পরিদর্শন শেষে তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক। আশা করছি এ নির্বাচন থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবে ও দেশের কল্যানে সত্যতা তুলে ধরে নিষ্ঠার সাথে কাজ করে যাবে। সেই সাথে এ সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ কাজ করবে নির্বাচিত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সদস্য সংখ্যা ৪৯। কমিটিতে মোট ১৩টি সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ টি পদে প্রতিদ্বন্দীতা হয় ও ৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news