ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গরীব, দুস্থ মহিলাদের মাঝে ২০১৯-২০২০ চক্রে শেষ ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৪৫ জন ভিজিডি কার্ডধারী মহিলার মাঝে ৩০ কেজি করে চাল প্রদান করেন মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান।
এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, ইউপি সচিব বেলাল হোসেন, ইউপি সদস্য আব্দুল সালাম, নূও মোহাম্মদ, হাফিজুর রহমান, আব্দুল আজিজ, সংরক্ষিত মহিলা সদস্য পলি বেগম, মরজিনা বিবি প্রমুখ।


