IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের বিজয় দিবস পালন

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের বিজয় দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে উদযাপিত হলো মহান বিজয় দিবস ২০২০। করোনাকালীন সংকটে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকদের উপস্থিতিতে উদযাপিত হয় এবারের ভিন্ন ধরনের বিজয় দিবস।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি ইতোপূর্বেই রচনা প্রতিযোগিতা এবং ভার্চুয়াল প্লাটফর্মে আবৃত্তি, সংগীত, নৃত্য, নির্ধারিত বক্তৃতা, ও গল্প বলা প্রতিযোগিতার আয়োজন করেছিল। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের অভিভাবকদের হাতে আজ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডা. ডি. এম. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ড. এ.এইচ.এম তাহমিদুর রহমান, সাধারণ বীমা কর্পোরেশন, রাজশাহী এর সহকারী মহাব্যবস্থাপক হামিদুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ এবং রাজশাহী মেডিকেল কলেজের সার্জরী বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সুবল চন্দ্র পাল।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ, আয়োজক ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমা রহমান এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রোটারিয়ান এম. এ মান্নান খান।

আলোচনা সভায় বিশেষ অতিথিরা তাদের আলোচনায় বিজয় দিবসের চেতনাকে অন্তরে লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন, বিজয় সবসময় আনন্দের। কিন্তু সেই আনন্দ ধরে রাখতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতির বীর সন্তানেরা আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়ে গেছেন। সে পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখতে আমাদের নিরলস পরিশ্রম করে যেতে হবে।

সভাপতি সমাপনী বক্তব্যে করোনাকালীন সংকটের মধ্যেও সকলকে উপস্থিত হয়ে মহান স্বাধীনতার মর্ম উপলব্ধি করে মহান বিজয় দিবস উদযাপনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে স্বাধীনতার মূল মন্ত্র অন্তরে লালন করতে সকলকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31