IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে মূসক আইন ও বিধি সম্পর্কে ভ্যাট বিষয়ক ‘সচেতনতামূলক কর্মশালার

রাজশাহীতে মূসক আইন ও বিধি সম্পর্কে ভ্যাট বিষয়ক ‘সচেতনতামূলক কর্মশালার

ধূমকেতু প্রতিবেদক : এফবিসিসিআই, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ভ্যাট ফোরাম এর যৌথ উদ্যোগে “চেম্বার মিলনায়তনে” মূসক আইন ও বিধি সম্পর্কে ভ্যাট বিষয়ক ‘সচেতনতামূলক কর্মশালার’ আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুর রউফ, সদস্য ভ্যাট বাস্তবায়ন ও আইটি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল হাকিম, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী, জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জনাব কাজী মোঃ সাহাবুদ্দিন, সভাপতি, সোনা মসজিদ ইমপোর্ট এন্ড এক্সপোর্ট গ্রæপ, মিঃ গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সেক্রেটারি, বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস্ ফোরাম।

প্রধান অতিথি ড. মোঃ আব্দুর রউফ তার বক্তব্যে ভ্যাট কিভাবে আরও সহজভাবে উপস্থাপন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। তিনি ভ্যাট রিটার্ন অন লাইনে জমা দিতে বলেন। তিনি অতিদ্রæত ভ্যাট সপ্তাহ চালু করা বিষয়ে প্রতিশ্রæতি প্রদান করেন যেখানে সকলে ভ্যাট সেবা পাবেন। কাষ্টমস্্ কমিশনার মহোদয় রাজশাহী কমিশনারেটের অধিনস্ত ভ্যাট বিষয়ক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। চেম্বার সভাপতি জনাব মাসুদুর রহমান বলেন, যারা ভ্যাট দিচ্ছে তাদের উপর ভ্যাট বৃদ্ধি না করে ভ্যাটের আওতা বাড়াতে হবে। ভ্যাটের আওতা বৃদ্ধিতে তিনি ইতিমধ্যে রাজশাহী কাষ্টমসের সাথে কাজ করে সাহেব বাজার আরডিএ মার্কেটের অনেক ব্যবসায়ীকে ভ্যাটের আওতায় আনতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এফবিসিসিআই এর জেনারেল বডির সদস্য জনাব মোঃ হাবিবুর রহমান।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ আসাদুজ্জামান, এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট, জনাব মোঃ রাশেদ হোসেন, এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট ও জনাব মোঃ আখতারুল ইসলাম, এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি জনাব মোঃ শাহাদাৎ হোসেন বাবু, পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, মোঃ সাজ্জাদ আলী, মোঃ তৌহিদ হাসান এছাড়া আরোও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব জনাব মোঃ আব্দুল আওয়াল, রেডার সভাপতি জনাব মোঃ তৌফিকুর রহমান লাভলু, বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী জেলার সভাপতি জনাব মোঃ গোলাম সারওয়ার স্বপন, ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, আবাসিক হোটেল সমিতি, জুয়েলার্স সমিতি, গণকপাড়া সমিতি, বেকারী সমিতি, ইটভাটা প্রস্তুতকারী সমিতির প্রতিনিধি ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31