IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’
Home >> রাজশাহী >> লিড নিউজ >> শহীদ জিয়া শিশু পার্ক নাম হওয়ায় উন্নয়ন হয়নি বিগত ১৫ বছর

শহীদ জিয়া শিশু পার্ক নাম হওয়ায় উন্নয়ন হয়নি বিগত ১৫ বছর

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নওদাপাড়ার বড় বনগ্রাম এলাকায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক। চারদেয়ালে ঘেরা একটি বিনোদনকেন্দ্র, যার ভেতরে হরেক রকম রাইডের সমাহার। ছুটির দিনগুলোতে নগরবাসী সেখানে ঘুড়তে যান। জীবিত কোনো পশু না থাকলেও পশু সদৃশ সিমেন্টের তৈরি পশুপাখি ও বাহারি রকমের বাচ্চাদের মনোরন্জনের খেলনা বা রাইডের সমারোহ নিয়ে ২০০৬ সালে ১২.২১ একর বা ৪.৯৪ হেক্টর জমিতে নির্মিত হয়েছিল এই পার্কটি।। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহরের প্রধান বিনোদন কেন্দ্রের একটি জিয়া পার্ক। ১৯ টি রাইডস্ আইটেম ও ৭০ টি প্লে গেমস্ নিয়ে যাত্রা শুরু করেছিল। জানা যায়, বর্তমানে অধিকাংশ রাইড্স ই অকেজো।

অবহেলিত হয়ে পড়ে আছে রাজশাহীর অন্যতম প্রধান আকর্ষণ শহীদ জিয়া শিশুপার্ক । কবে উন্নয়ন হবে, কবে সংস্কার হবে কিংবা অন্য রাইডগুলোর কী পরিণতি হবে, সে তথ্য নেই কর্তৃপক্ষের কাছে।

ইট-কাঠ আর কংক্রিটের নগরী রাজশাহীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন, তা থাকলেও বেঁচে থাকার প্রয়োজনে কিছুটা সময় বিনোদনের খোরাক মেটানো পার্কগুলোও যেনো বিলীন হওয়ার পথে।

শিশু তো বটেই, নানান বয়সি মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত শিশু পার্কটিতে এখন প্রায় সময়ই থাকে সুনসান নীরবতা। কারণ প্রায় ১৫ বছর ধরে অবহেলিত এই পার্কটি।

এদিকে ইজারাগ্রহিতা ইন্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল বলেন,কেবল জিয়া নাম থাকার কারণে এই পার্কে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘ ১৫ বছর নগরীর এই প্রধান বিনোদন কেন্দ্রটি অবহেলিত থেকে গেছে। রাজনৈতিক কারনে প্রধান বিনোদন কেন্দ্রটি বর্তমানে মৃতপ্রায়। অবিলম্বে এই পার্কটির সংস্কার করা না হলে যতটুকু দর্শনার্থী আসছে আগামীতে তারাও আর আসবেননা। তিনি আরও বলেন, বিনোদন কেন্দ্রগুলো ও রাজনৈতিক রোশানলে পড়ে ধ্বংসপ্রায়।

আবার স্থানীয় বাসিন্দা মো:আবদুল্লাহ (৪০) জানান, আগে এই পার্কের অনেক চল ছিল, ব্যাপক ভীড় হতো। এখন সব নষ্ট হওয়ায় আর সেরকম ভীড় হয়না। বিএনপির জিয়ার নাম হওয়ায় কোনো কাজ হয়নি এখানে।

অপরদিকে এখানে ঘুড়তে আসা দর্শনার্থী সাদিয়া নূরী (২৮)বলেন, এখনো নিজেদের ছুটির দিনগুলোতে সময় পেলে ঘুড়তে আসে এ পার্কে। তবে অধিকাংশ রাইডস্ গুলোই নষ্ট , এগুলো দ্রুত ঠিক না হলে হইতো আর আসা হবেনা।

এবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জিয়া পার্কে অতীতে কিছু কিছু কাজ হয়েছে। যেহেতু এখনো সেখানে জনগণ ঘুড়তে যান সেহেতু আগামীতে আরও কিছু কাজ হওয়া প্রয়োজন এই পার্কে বলে জানান তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31