IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বিএনপি’র নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদেরপ্রসাশকের উপর হামলা ও লাঞ্চিতের ঘটনায় আটক ১

বাগমারায় বিএনপি’র নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদেরপ্রসাশকের উপর হামলা ও লাঞ্চিতের ঘটনায় আটক ১

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় সরকারী এক কর্মকর্তাকে বিএনপি’র বহিস্কৃত নেতা, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গদের হাতে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার নরদাশ ইউনিয়ন পরিষদের প্রসাশকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। কর্মকর্তার গাড়ির হামলার ভিডিও ফুটেজ থাকলেও তা অস্বীকার করেছেন ওই কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নরদাশ ইউনিয়ন পরিষদে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ বহিস্কৃত বিএনপি’র নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। ওই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর পরই বিএনপি ও জামায়াত পন্থী লোকদের রোষানলে পড়েন আ’লীগের নেতাকর্মীরা। নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল। সে সময় থেকে তিনি পলাতক ছিলেন। সরকারী নির্দেশ মোতাবেক ইউনিয়ন পরিষদের কাজ কর্ম পরিচালনার জন্য প্রসাশক নিয়োগের সিদ্বান্ত নেয়া হয়। ইউপি সদস্য রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার চেষ্টা করেন। তিনি ব্যর্থ হয়ে জেলা প্রসাশকের কার্যালয় থেকে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের একটি লিখিত কাগজ নিয়ে আসেন এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে থাকেন। বিষয়টি নিয়ে অন্যান্য ইউপি সদস্যদের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। পরে অন্যান্য ইউপি সদস্যরা সম্মিলিত ভাবে সংঘবদ্ধ হয়ে রাজশাহী জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তিনি রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং প্রসাশক হিসেবে উপজেলা আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলনকে দায়িত্ব দেন।

দায়িত্ব পালনের জন্য সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম নরদাশ ইউনিয়ন পরিষদের গেলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে ঘরে আটকে রাখে। ঘটনাটি নিয়ে ইউপি সদস্য আজাহার আলী প্রতিবাদ করলে ইউপি সদস্য রফিকুল ইসলামের নির্দেশে তার লোকজন তাকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে অন্যান্য ইউপি সদস্যরা তাদের লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদের উপস্থিত হয়। পরে রফিকুল ইসলামের লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন ইউপি সদস্য রফিকুল ইসলামকে ঘরে আটকে রাখে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য রফিকুল ইসলামকে আটক করে থানায় নেয়। এছাড়াও তিনি স্থানীয় লোকজনদের শান্ত করে ঘটনাস্থল ত্যাগ করেন। নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়াকে দায়ী করেছেন। তার জন্যই নরদাশ ইউনিয়ন পরিষদে এমন ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন। অবলিম্বে তিনি বিএনপি’র আহবায়ক ডিএম জিয়ার পদত্যাগ দাবী করেছেন। এছাড়াও তিনি বাগমারায় বিএনপি’র প্রæপিং এর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবী করেছেন বিএনপি’র নেতা মোশারফ হোসেন।

বিষয়টি নিয়ে অভিযুক্ত উপজেলা বিএনপি’র আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তা এড়িয়ে যান।
অপরদিকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি লাঞ্ছিত করার ঘটনাটি এড়িয়ে গিয়ে বলেন, সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ইউপি সদসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, জনতার হাত থেকে বিএনপি’র ওই নেতাকে উদ্ধার করা হয়েছে। কেউ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31