IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমার সেনাদের বিরুদ্ধে গণধর্ষণ মামলায় জিতলেন রাখাইন নারী

মিয়ানমার সেনাদের বিরুদ্ধে গণধর্ষণ মামলায় জিতলেন রাখাইন নারী

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণধর্ষণের মামলায় মাসব্যাপী লড়াই করে বিরল জয় পেয়েছেন দেশটির রাখাইন রাজ্যের নারী থেইন নু। খবর আল জাজিরার।

মামলার রায়ে তিনজন ধর্ষককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। থেইন আশা করেন, এই রায় ধর্ষণের শিকার অন্য নারীদের সাহস নিয়ে মুখ খুলতে অনুপ্রেরণা যোগাবে এবং সেনাবাহিনীর অপরাধ করে শাস্তি এড়িয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করবে।

৩৬ বছর বয়সী থিয়েন নু চারজন সেনা সদস্যের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। মিয়ানমারে বিবাদমান অঞ্চলগুলোতে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক দিন থেকেই আছে।

থেইনকে এ বছরের জুনে উত্তর রাখাইন অঞ্চলে ধর্ষণ করা হয়েছিল। প্রায় দুই বছর ধরে রাখাইনের আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ চলছে। রাখাইনের আদিবাসীদের স্বাধীনতা দাবি করে আসছে আরাকান আর্মি।

পরিচয় গোপন রাখতে ছদ্মনাম ব্যবহার করা থেইন নু এএফপিকে বলেন, ‘আমার মতো অনেক নারী এরকম অভিজ্ঞতা সহ্য করেছে। আমি যদি এটা প্রকাশ না করতাম, তাহলে আরও অনেক নারীর একই পরিণতি হতো।’

প্রথম দিকে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে থেইনের অভিযোগ অস্বীকার করা হয়। থেইনের এই অভিযোগ বানোয়াট বলে দাবি করে তারা।

তবে শনিবার নিজেদের অপরাধ স্বীকার করে বক্তব্য দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী যা দেশটির ইতিহাসে বিরল এক ঘটনা। রায়ের ঘোষণায় তাদের পক্ষ থেকে বলা হয়, ধর্ষণের দায়ে তিনজনকে শাস্তি দেয়া হয়েছে। নিজেদের করা তদন্তকে ‘স্বচ্ছ’ বলেও দাবি করে সেনাবাহিনী।

গণধর্ষণের ঘটনা নিয়ে সামাজিক ও পারিবারিকভাবে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন থেইন। থাইল্যান্ডে কর্মরত থেইনের স্বামী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং টাকা পাঠানোও বন্ধ করে দিয়েছেন।

এই রায়ের পর সেনাবাহিনী কর্তৃক ধর্ষণের শিকার আরও নারীরা এখন সামনে আসা শুরু করেছেন। আরকান উইমেন নেটওয়ার্কের চেয়ারম্যান নইয়ো আয়ে বলেন, ‘দেশ জুড়ে আদিবাসী অঞ্চলগুলোতে ঘটা এই ধরণের অপরাধের মামলার ব্যাপারে আমরা এখন আশাবাদী হচ্ছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31