IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> প্রবাস >> লিড নিউজ >> উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যকার জলসীমায় অবতরণের আগে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ পাড়ি দিয়েছে।

জেসিএস জানিয়েছে, আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় কি না সে বিষয়ে তাদের প্রস্তুতি রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার কার্যকলাপের ওপর নজরদারি জোরদার করেছে। যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে এ বিষয়ে সব ধরনের তথ্য আদান-প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়।

কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর হুমকির তৈরি করতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে জেসিএস। যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে কড়া প্রতিক্রিয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মোক বলেছেন, তার দেশ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানানো হয়েছে।

চলতি বছরের শুরুতে এ নিয়ে দ্বিতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। এর আগে গত ৬ জানুয়ারি নতুন ধরনের মধ্যম মাত্রার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।

এদিকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে মোকাবিলায় নিজ দেশের পারমাণবিক অস্ত্রের সংগ্রহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বছরের শেষ রাজনৈতিক সম্মেলনে কিম সতর্ক করে বলেন, তিনি সবচেয়ে কঠিন মার্কিন বিরোধী নীতি বাস্তবায়ন করবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31