IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বরিশালে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

বরিশালে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ধূমকেতু নিউজ ডেস্ক : বাসভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বরিশাল-কুয়াকাটা, বরিশাল-ঝালকাঠীসহ দক্ষিণাঞ্চলের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রূপাতলী বাস টার্মিনালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, রূপাতলী বাস টার্মিনালে সিন্ডিকেটের কারণে বারবার হেনস্তার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা তাওহিদ পরিবহনের বাসের গ্লাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রূপাতলী এলাকায় সেনাবাহিনী কাজ করছে।

জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বরিশালের বিএম কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা।

শিক্ষার্থীরা জানায়, বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী রজাপুর থেকে তাওহিদ পরিবহনে করে বরিশাল আসছিলেন। পথে বাসের ভাড়া নিয়ে শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করে, ওই নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করেছে বাসের হেলপার ও চালক। এ বিষয়ে শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি টিম বরিশাল রূপাতলী বাস মালিক সমিতিতে গেলে সেখানে তাদের ওপরে হামলা করা হয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিএম কলেজের শিক্ষার্থীদের ও নারী শিক্ষার্থী হেনস্তার সাথে জড়িত বাস কর্মচারী ও সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রাপ্য ক্ষতিপূরণ, সকল রুটে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শনপূর্বক বাধ্যতামূলক হাফপাস বাস্তবায়নসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31