ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে।
৮৩ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


