IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> নতুন করোনার বিরুদ্ধেও কার্যকর ফাইজার-বায়োএনটেকের টিকা

নতুন করোনার বিরুদ্ধেও কার্যকর ফাইজার-বায়োএনটেকের টিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন ধরনের (স্ট্রেইন) করোনার বিরুদ্ধেও ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যকর বলে জানিয়েছে ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ)। সোমবার টিকাটি বাজারজাতকরণে অনুমোদনের ঘোষণার সময় এ তথ্য জানান ইএমএ’র প্রধান এমার কুক।

বার্তা সংস্থা এএফপি জানায়, অনলাইনে এক সংবাদ সম্মেলনে এমার কুক বলেন, ফাইজার-বায়োএনটেকের টিকাটি নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধেও সুরক্ষা দেবে বলে মনে হচ্ছে। তিনি বলেন, এই নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাটি অকার্যকর, এমন কোনো তথ্য-প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান এমার কুক বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইএমএর বৈজ্ঞানিক কমিটি আজ বৈঠক করেছে। তারা শর্ত সাপেক্ষে ইইউর ভেতরে ফাইজার-বায়োএনটেকের টিকা বাজারজাত করার অনুমোদন দিতে সুপারিশ করেছে।

এমার কুক আরও বলেন, ইইউ এই প্রথম করোনার কোনো টিকার বাজারজাতকরণের অনুমোদন দিল, যা করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এতে করে এই জোটের ২৭টি দেশেই ফাইজার-বায়োএনটেকের টিকাটি সরবরাহ সম্ভব হবে। এক বছরের মধ্যে টিকা উদ্ভাবন ও এর অনুমোদনের এ ঘটনা সত্যিকার অর্থেই ঐতিহাসিক বৈজ্ঞানিক অর্জন।

করোনার যে নতুন ধরন যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে একই ধরনের স্ট্রেইন আরো অন্তত চারটি দেশে শনাক্ত হয়েছে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো ইউরোপে। ইউরোপের বেশির ভাগ দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথ, রেলপথসহ সব সীমান্ত বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য কার্যত ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যুক্তরাজ্যের ইইউ জোট ছাড়ার ১০ দিন আগেই রূপান্তরিত করোনাভাইরাসের আতঙ্কে স্থানীয় সময় গতকাল রোববার মধ্যরাত থেকে আয়ারল্যান্ড, হল্যান্ড, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, অস্ট্রিয়াসহ আরও কিছু দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।

এমন পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ওষুধ সংস্থার (ইএমএ) টিকা অনুমোদনের ঘোষণাটি এল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31