ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার ৫টি প্রেসক্লাব একত্রিত করে তানোরে সাংবাদিকতায় কর্মরত সকলকে নিয়ে ৩৭ সদস্য বিশিষ্ট তানোর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সাইদ সাজুকে সভাপতি ও টিপু সুলতানকে সাধারণ সম্পাদক মনোনিত করে তানোর প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, ইমরান হোসাইন, লুৎফর রহমান, আশরাফুল আলম, অসীম কুমার সরকার, মামুনুর রশিদ মামুন, মনিরুজ্জামান মনি ও রুহুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সারোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান ও মাহবুব জুয়েল। সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, সহকারী সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা, সহকারী সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, ক্যাশিয়ার সোহেল রানা, সহকারী ক্যাশিয়ার জাকির হোসেন টুটুল, দপ্তর সম্পাদক আলিফ হোসেন, সহকারী দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম ভুলু, যুগ্ম দপ্তর সম্পাদক বেনজির আহম্মেদ, প্রেস ও অফিস বিষয়ক সম্পাদক ইনছান পারভেজ, সহকারী প্রেস ও অফিস বিষয়ক সম্পাদক এম রায়হান আলী, সহকারী প্রেস ও অফিস বিষয়ক সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহানুল হক পারভেজ, যুগ্ন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, যুগ্ম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামনুর রশিদ মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোস্তারী জাহান লাভলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওবাইদুর রহমান সুজন। ফটো, ভিডিও ও তথ্য বিষয়ক সম্পাদক তানজিমুল ইসলাম, সহকারী ফটো, ভিডিও ও তথ্য বিষয়ক সম্পাদক পাপ্পু, নির্বাহী সদস্য ওমর ফারুক, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মোমিনুল ইসলাম মুন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান, নির্বাহী আব্দুর রশিদ সরকার ও অফিস সহায়ক সেতাউর রহমান।


