ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে একটি জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় নগরীর মুনলাইট গার্ডেন কমিউনিটি সেন্টারে।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ আয়োজনের সভাপতিত্ব করেন সালাউদ্দিন লাভলু।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুদ আহম্মেদ, হাবিবুর রহমান, প্রভাষক আব্দুল হান্নান, ইছাহাক আলী, সদস্য সচিব চৌধুরী সারোয়ার জাহান এবং অন্যান্য প্রাক্তন শিক্ষার্থী।
তারা সবাই একত্রে ইফতার করেন এবং পরস্পরের সঙ্গে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ে আমরা যে শিক্ষা এবং মূল্যবোধ লাভ করেছি, তা আমাদের সারা জীবন পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’’ তারা আরও বলেন, এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও আয়োজন করা হবে, যাতে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং একে অপরকে সহায়তা করতে পারে।


