IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী দুর্গাপুরে জয়নগর ইউ‌নিয়‌ন জামায়াতের ইফতার মাহ‌ফিল

রাজশাহী দুর্গাপুরে জয়নগর ইউ‌নিয়‌ন জামায়াতের ইফতার মাহ‌ফিল

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : শনিবার বিকাল ৪ ঘটিকায় দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন জামায়াতের ‌উদ্যো‌গে দাওকা‌ন্দি উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অ‌তিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: গোলাম মুর্তজা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। প্রধান অতিথি মো: গোলাম মর্তুজা তার বক্তব্যে বলেন, আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে অনিয়ম ও দুর্নীতি হবে না। তাই আগামী নির্বাচনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।

প্রধান আলোচক মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আগামীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সমমনা ইসলামী দল এবং গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে আগামীতে যে জোট হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। ৭নং জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার এজাজুল হকের সভাপতিত্বে ও মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অ‌তিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন দুর্গাপুর উপ‌জেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর ও সাবেক ছাত্রনেতা নূর আলম, প্রবীণ জামায়াত নেতা মসির উদ্দিন, ড. আক্কাস আলী, অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news