IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ল্যাটিন আমেরিকায় গণহারে টিকা দেয়া শুরু

ল্যাটিন আমেরিকায় গণহারে টিকা দেয়া শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ আমেরিকার মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় গণহারে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। এই মহাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন মেক্সিকোর একজন নার্স। 

বৃহস্পতিবার দেশটিতে প্রথমবারের মতো এ টিকাদান কর্মসূচি শুরু হয়। এর আগে দেশটিতে যুক্তরাষ্ট্র-জার্মানির ফাইজার-বায়োএনটেকের ৩ হাজার ডোজ টিকার প্রথম চালানটি এসে পৌঁছায়। বিবিসি।

বিশ্বে করোনা মহামারিতে মৃত্যুর হারে শীর্ষে থাকা দেশগুলোর একটি মেক্সিকো। করোনা রোগীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরই দেশটির অবস্থান। বৃহস্পতিবারই চিলি ও কোস্টারিকায় ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়। 

ইতিমধ্যে, আর্জেন্টিনা রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকার জরুরি ব্যবহারের বিষয়টি অনুমোদন করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানী বুয়েনেস আইরেসে এ টিকার ৩ লাখ ডোজের প্রথম চালান এসে পৌঁছায়।

গণহারে টিকা দেওয়া শুরুর আগের দিন গত বুধবার মেক্সিকোর কেনা ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকার প্রথম চালানের ৩০০০ ডোজ বেলজিয়াম থেকে এসে পৌঁছায়। চালান এসে পৌঁছানোর দৃশ্য স্থানীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়। একই দিন সকালে এক সংবাদ সম্মেলনে টিকা নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ আব্রাডোর।

মেক্সিকো বলেছে, করোনা মহামারি মোকাবিলার লড়াইয়ে সম্মুখসারিতে থাকা সব স্বাস্থ্যকর্মীকে আগামী মার্চের মধ্যে টিকা দিতে চায় সরকার। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে অন্তত ১ লাখ ২০ হাজার।

চিলিতে করোনায় নিশ্চিত সংক্রমণের ঘটনা প্রায় ৬ লাখ। মারা গেছে ১৬ হাজার ৩০০-এর বেশি মানুষ। কোস্টারিকায় প্রায় ১ লাখ ৬৩ হাজার মানুষের এ রোগ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২ হাজারের বেশি লোক। আর্জেন্টিনায় সংক্রমণের ঘটনা ১৬ লাখের কাছাকাছি ও মৃতের সংখ্যা ৪২ হাজার ৩০০ এর বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31