IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসিফিরবে: মোশারফ হোসেন

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসিফিরবে: মোশারফ হোসেন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ সম্মেলনস্থলে নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হয়।

বগুড়া জেলা কৃষকদলের সদস্য ইসকেন্দার মির্জা মিঠুর সভাপতিত্বে ও নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি বলেন, কৃষক বাচঁলে দেশ বাঁচবে। কৃষকের হাতে টাকা না থাকলে অর্থনীতি ধসে পড়বে। দেশের মাটি চাষ করে যে কৃষক দেশ গড়ে সে-ই আজ অবহেলিত। এই অবিচার আর চলতে দেওয়া যাবে না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে ইনশাল্লাহ।

এ সম্মেলনে প্রধান বক্তবার বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষকদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, উদ্বোধকের বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষকদলের সদস্য সচিব, এনামুল হক সুমন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইয়াছিন আলী, আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, কৃষকদল নেতা আবু সাঈদ মিলন, আব্দুল মজিদ, আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, ছাত্রদল নেতা মেহেদী হাসান, আল-আমিন ও ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

পরে কৃষকদলের উপজেলা ও পৌর কমিটি ঘোষনা করা হয়। এতে উপজেলা কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত ও সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আবু সাঈদ মিলন নির্বাচিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news