IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> হাড্ডাহাড্ডি লড়াইয়ে হবে জয় পরাজয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ে হবে জয় পরাজয়

ধূমকেতু প্রতিবেদক : প্রচার প্রচারণা শেষে আজ সোমবার রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী পৌরসভার ভোটগ্রহণ। ইতিমধ্যে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা শনিবার থেকে প্রচারণা শেষ করেছেন। এবার সারাদেশের ন্যায় রাজশাহীর এই দুটি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রচারণা শেষে রোববার কাটাখালি ও পুঠিয়া পৌরসভায় ভোট গ্রহণের লক্ষ্যে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রের সরঞ্জাম নিজ নিজ কেন্দ্র নিয়ে গেছেন। এ দুটি পৌরসভায় ১৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব, আনছার ভিডিপির সদস্য ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটাররা বলছেন এবার হাড্ডাহাড্ডি লাড়াইয়ের মাধ্যমে হবে জয় পরাজয়।

কাটাখালি পৌরসভায় মেয়র পদে এবার ৪জন মেয়র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্বাস আলী, বিএনপি’র প্রার্থী সিরাজুল ইসলাম, জামায়াত সমর্থিত প্রার্থী মাজেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবু শামা। যদিও বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম জামায়াত প্রার্থী মাজেদুর রহমানকে লিখিতভাবে সমর্থন জানিয়েছেন। এ পৌর সভায় সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন ৩৮ জন ও সংরক্ষিত আসনে রয়েছে ৯ জন প্রার্থী। মোট ভোটার ২২ হাজার ২৩৯জন। এ পৌর সভায় তিনটি কেন্দ্র অতিগুরুত্বপুর্ণ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর এসব চিহ্নিত কেন্দ্রে অতিরিক্ত আইনশৃংখলা রক্ষণাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

অন্যদিকে, পুঠিয়া পৌরসভায় ভোটগ্রহণের যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। রোববার দুপুরে প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রের সরঞ্জাম নিজ নিজ কেন্দ্র নিয়ে গেছে। এবার পুঠিয়া পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের রবিউল ইসলাম রবি, বিএনপির আল মামুন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন গোলাম আজম নয়ন। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত আসনে ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। মোট ভোটার সংখ্যা ১৬হাজার ৬৩৩জন।

ভোটের জরিপে দেখা গেছে, দুই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে কণ্ঠাসা হয়ে দলীয় মনোনিত মেয়র প্রার্থীকে প্রচারণা চালাতে হয়েছে। পুঠিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী রবিউল ইমসলাম রবির প্রতিদ্ব›িদ্ব হিসাবে মাঠে ছিল স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম নয়ন। প্রচারণার শুরু থেকেই এই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশন পর্যন্ত লিখিত অভিযোগ দিয়েছেন। পোস্টার ছেড়া, পোষ্টারে অগ্নিসংযোগ, হুমকি প্রদানের অভিযোগ শুরু থেকেই। যার কারণে দলীয় মনোনিত মেয়র প্রার্থী রবি অনেকটা কণ্ঠাসাভাবেই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ করেছেন। সেদিক থেকে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আল মামুন। যদিও পুঠিয়া পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর টানাটানির কারণে জয়লাভ করেছিলেন বিএনপি মোনিত মেয়র প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এবারো আওয়ামী লীগের দুই প্রার্থীর টানাটানিতে বিএনপির প্রার্থী আল মামুন ভোটের মাঠ থেকে শুরু করে প্রচার প্রচারণায় মাঠ দখল করে রেখেছিলেন। সুষ্ঠুনিরপেক্ষ ভোট হলে এবারো বিএনপির প্রার্থী এ পৌরসভায় বিজয়ী হবে এমনটাও মনে করছেন ভোটাররা।

এদিকে কাটাখালি পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আব্বাস আলী নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশয়ী অবস্থায় প্রচার প্রচারণা শেষ করেছেন। গত নির্বাচনে আব্বাস আলীর যে জনপ্রিয়তা নিয়ে ভোটে জয়লাভ করেছেন এবার তা পারছেন না। গত নির্বাচনে সহজ জয় হলেও এবার আব্বাস আলীকে হাড্ডাহাড্ডি লাইয়ের মাধ্যমে জয়লাভ করতে হবে। বিএনপির ঘাটি হিসাবে পরিচিত এ পৌরসভায় বিজয় নিশ্চিত করতে বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম ভোটের মাঠ থেকে সরে যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমানের রাস্তা পরিস্কার হয়ে গেছে। কারণ কাটাখালি পৌরসভায় বিএনপি জামায়াতের ভোট বেশি। গত নির্বাচনে বিএনপির একাংশের ভোটে নির্বাচিত হয়েছিলেন বর্তমান মেয়র আব্বাস আলী। কিন্তু এবার বিএনপির সব ভোট যাচ্ছে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের বাক্সে। এছাড়াও আওয়ামী লীগের যে ভোট রয়েছে তা দুই ভাগ হয়ে এক ভাগ পাবে স্বতন্ত্র প্রার্থী ও বাকিটা যাবে দলীয় মনোনিত মেয়র প্রার্থী আব্বাস আলীর বাক্সে। কিন্তু বিএনপি-জামায়াতের ভোটের কোনো ভাগ হচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে এবার কাটাখালি পৌরসভায় জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান বিজয়ী হবে। যদিও আগে থেকেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিয়ে জামায়াতের প্রার্থীর আপত্তি রয়েছে। সেক্ষেত্রে তিনি মনে করছেন সুষ্ঠুভাবে ভোট হলে এ পৌরসভায় বিপুল ভোটে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান জয়লাভ করবে।

ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন ও পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, সুষ্ঠু নিরপেক্ষ ভোট উপহার দেয়া হবে পৌরবাসিকে। কোনো ধরনের পেশি শক্তি প্রয়োগ করতে দেয়া হবে না। এছাড়াও ইভিএম-এর মধ্যেমে ভোট হবে। তাই এখানে জাল ভোট দেয়ার কোনো সুযোগ নেই বলেও জানান নির্বঅচন কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31