IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানিরাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধারপরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ
Home >> Uncategorized >> টপ নিউজ >> প্রবাস >> পাক-ভারত পরমাণু সংঘাত নিয়ে জয়শঙ্করের ভাষ্য

পাক-ভারত পরমাণু সংঘাত নিয়ে জয়শঙ্করের ভাষ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।তিনি বলেছেন, সাম্প্রতিক উত্তেজনায় ভারত-পাকিস্তান পরমাণু সংঘাত থেকে ‘অনেক দূরে ছিল’। জামার্নির একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।

সদ্য সমাপ্ত জার্মানি সফরের সময় ‘ফ্রাঙ্কফুর্টার অলগেমেইন জেইতুং’ সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেছেন, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি খুবই উন্মুক্ত বিষয়। দুই দেশের মধ্যে সংঘর্ষের ফলে পরমাণু সমস্যা তৈরি হওয়ার কাহিনী সন্ত্রাসবাদের মতো ভয়ঙ্কর কার্যকলাপকে উৎসাহিত করে।’

জয়শঙ্কর দাবি করেন, ভারত শুধু পাকিস্তানের ‘সন্ত্রাসী অবকাঠামো’ টার্গেট করে হামলা চালিয়েছে।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, ভারত ও পাকিস্তান পরমাণু সংঘাতের কতটা কাছাকাছি ছিল। এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘খুব, খুব দূরে। আমাদের টার্গেট ছিল সন্ত্রাসী অবকাঠামো। খুব পরিমাপ করে সাবধানতার সাথে এবং উত্তেজনা বৃদ্ধি না করার পদক্ষেপ ছিল।’

জয়শঙ্কর গত সপ্তাহে নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং জার্মানি সফরে গিয়ে পাকিস্তানে ‘সন্ত্রাসী স্থাপনাগুলোতে’ ভারতের হামলা সম্পর্কে আলোচনাকারীদের ব্রিফ করেছিলেন।

তিনি আরও বলেছেন, ‘কোনো পর্যায়েই পরমাণু স্তরে পৌঁছানো হয়নি। বিশ্বের এমন একটি কাহিনী আছে, যে আমাদের অংশে যা কিছু ঘটে তা সরাসরি পরমাণু সমস্যার দিকে পরিচালিত করে। এটি আমাকে অনেক বিরক্ত করে কারণ, এটি সন্ত্রাসবাদের মতো ভয়াবহ কার্যকলাপকে উৎসাহিত করে।’

গত মাসে জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে।

পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলের নয়টি স্থানে ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানায় ভারত। পাকিস্তান পাল্টা হামলা চালায়। এর ফলে উভয় পক্ষই ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে এবং সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। টানা কয়েকদিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত-পাকিস্তান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031