IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> টপ নিউজ >> কৃষি >> চাকরি ছেড়ে রঙিন আম চাষে সফল উদ্যোক্তা পলাশ

চাকরি ছেড়ে রঙিন আম চাষে সফল উদ্যোক্তা পলাশ

ধূমকেতু প্রতিবেদক,সানজাদ রয়েল সাগর. বদলগাছী : চার দেওয়ালের কর্মজীবনের বাঁধাধরা নিয়মকে পেছনে ফেলে ব্যতিক্রমী এক স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার ভাতসাইল গ্রামের যুবক পলাশ হোসেন।
এক সময় বেসরকারি একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

চাকরি ছেড়ে দিয়ে এখন তিনি পুরোদস্তর একজন কৃষক, তবে সাধারণ কোনো কৃষক নন। তিনি রঙিন আমের এক বিস্ময়কর জগৎ তৈরি করেছেন। তার হাত ধরেই লাল, হলুদ, এমনকি বেগুনি রঙের আমে সেজে উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার কৃষি জমি।

প্রায় পাঁচ একর জমিতে বিস্তৃত পলাশের বাগান। পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা বাহারি রঙের আমগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি।

মূলত আমেরিকা, থাইল্যান্ড, জাপান ও চায়নার বির্ভিন্ন জাতের তাইওয়ান রেড, আমেরিকান পালমার, চিআংমাই, কিং অফ চাকাপাত, মিয়াজাকি, ন্যামডকমাই, কিউজাই, ব্রæনাই কিং, আম্বিকা সহ মোট ১৭ প্রজাতির রঙিন আমের চাষ করছেন তিনি।

পলাশ হোসেন বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় ইউটিউবে বিদেশি রঙিন আমের চাষ দেখে আমারও এইসব আম চাষের আগ্রহ জন্মায়। প্রথমে আমি প্রাথমিকভাবে ছোট পরিসরে কিছু ঐসব জাতের চারা রোপণ করি। প্রথম বছর যখন গাছে ভালোফল আসে, এবং বাজারে ভালো দাম পাই। তখনই বড় পরিসরে বাগান করার সিদ্ধান্ত নেয়। এবং সেই সিদ্ধন্ত অনুযায়ী “প্রায় ৫ একর জমিতে আমি দেশী ও বিদেশী ১৭ জাতের রঙিন আমের চারা রোপণ করি। এরপরই আমি চাকরি ছেড়ে দিই। এ মৌসুমে আমি দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও আম রপ্তানি করার আশা করছি।

তিনি আরো বলেন, এই বছর এই বাগান থেকে ৭-১০ লাখ টাকার আম বিক্রি হবে বলে আশা করছি। শুধু আম নয়, তার বাগানে রয়েছে বারোমাসি কাঁঠাল, কমলা ও মাল্টা।

পলাশের এই ব্যতিক্রমী বাগান দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে।প্রতি মৌসুমে এই আম বাগান থেকে কয়েক লক্ষ টাকা আয় করছেন তিনি। তার এই উদ্যোগ শুধু তাকেই স্বাবলম্বী করেনি, কর্মসংস্থানও তৈরি করেছে বেশ কয়েকজন স্থানীয় যুবকের। ফলে আশেপাশের অনেক বেকার যুবকই এখন তার দেখানো পথ অনুসরণ করছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান পলাশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পলাশ হোসেন প্রতি বছর দেশী জাতের আমের পাশাপাশি স¤প্রতি বিদেশী জাতের আম উৎপাদন শুরু করেছেন। ইতিমধ্যে তার আম বাগান থেকে নতুন জাতের আম বাজারে আসতে শুরু হয়েছে। বাগান ও বাজারে রঙিন আম দেখতে খুব ভালো লাগছে।

উপজেলা কৃষি বিভাগ সার্বক্ষণিক তার পাশে আছে। যুবকরা এভাবে কৃষিতে এগিয়ে আসলে একদিকে নিজে স্বাবলম্বী হবে ও পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এলাকাবাসী বলছেন, চাকরি জীবনের গতানুগতিকতাকে প্রত্যাখ্যান করে নিজের স্বপ্নকে বেছে নিয়েছেন পলাশ। আর সেই স্বপ্নই এখন বাস্তবতার রূপ নিয়েছে। যা বদলে দিচ্ছে বদলগাছীর কৃষি-অর্থনীতিকে। তাঁর এই উদ্যোগ এখন স্থানীয় যুবকদের ভবিষ্যৎ। পলাশ হোসেন প্রমাণ করে দিলেন, ইচ্ছা শক্তি ও পরিশ্রম থাকলে কৃষিক্ষেত্রেও আনাযায় সোনালী বিপ্লব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930