IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> কৃষি >> টপ নিউজ >> বদলগাছীতে বিপুল পরিমান আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করলো কৃষি অধিদপ্তর

বদলগাছীতে বিপুল পরিমান আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করলো কৃষি অধিদপ্তর

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ২০২৪- ২০২৫ অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি/ব্যক্তি মালিকানা নার্সারি মালিকদের ক্ষতিপূরণ সহায়তা বাবদ পুরর্বাসন কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছীতে বিপুল পরিমান ইউক্যালিপটাস ও আকাশমনি যারা ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিউটি নার্সারি, সাদিয়া নার্সারি, শারমিন নার্সারি ও মিলি নার্সারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়।

উপজেলা কৃষি অফিসসূত্রে জানা যায়, গত ১৫ই মে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (২২.০০.০০০০.০৬৬.৩১.০০১.২৫.১০০) নং স্মারকে ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধের একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো। উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।

উক্ত আদেশের উপর ভিত্তি কওে বদলগাছী উপজেলায় আকাশমণি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী ১০টি নার্সারির তালিকা করা হয়। পর্যায়ক্রমে সকল নার্সারিতে এই অভিযান পরিচালনা করে নিষিদ্ধ আকাশমনি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হবে।

সেই প্রজ্ঞাপনের আলোকে বেলা ১১ টায় বদলগাছী উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি এবং সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কয়েকটি নার্সারিতে এই অভিযান পরিচালনা করে অবৈধ্য চারাগুলো ধ্বংস করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, পাহাড়পুর ইউনিয়ন উপ সহকারী কৃষি অফিসার সহ উপজেলার সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, সরকারের আদেশে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে আকাশমণি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হয়েছে এবং নার্সারির মালিকগণকে উক্ত গাছের চারা উৎপাদন করতে নিষেধ করা হয়েছে। অন্যথায় পরবর্তীতে যদি নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাসের চারা পাওয়া যায় তাহলে জরিমানা করা হবে।

উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, নার্সারিতে উৎপাদনকৃত এই অবৈধ্য চারাগুলো ধ্বংস করে নার্সারি মালিকদের এসব চারা উৎপাদন না করার জন্য বলা হয়েছে। যদি কেউ এই আইন অমান্য করে তাহলে তাঁকে আইনের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031