IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> কৃষি >> পোরশায় জমিতে আমনের চারা রোপন করে আতংকে ফাতেমা

পোরশায় জমিতে আমনের চারা রোপন করে আতংকে ফাতেমা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় নিজ মালিকানাধীন জমিতে আমনের চারা রোপন করে আতংকে রয়েছেন ফাতেমা নামে এক কৃষানী।

ফাতেমা উপজেলার পোরশা পুরইল গ্রামের মৃত আব্দুর রশিদ শাহ্র স্ত্রী। ফাতেমার ছেলে সাখাওয়াত হোসেন শাহ্ ও হাসান শাহ্ জানান, তাদের নানা সূত্রে পাওয়া সাপাহার উপজেলার রোদগ্রাম মৌজায় ১৬১নং দাগের ১৭২ নং খতিয়ানের ১ একর ৮৪ শতাংশ জমি তার মা প্রাপ্ত হন। জমি পেয়ে তাদের মা বর্গাচাষিদের দিয়ে ধান সহ বিভিন্ন ফসল আবাদ করে আসছিলেন। এমতবস্থায় গত অক্টোবর/২০২৫ তারিখে ওই জমিতে তাদের মা ৫৮০টি আম গাছ রোপন করেছিলেন। কিন্ত সকলের অগচরে ফাতেমার ভাই মোজাম্মেল সহ তার লোকজন ৭ মার্চ দিবাগত রাতে গাছগুলি কেটে ফেলেন।

এবিষয়ে সাপাহার থানায় একটি অভিযোগ করা হয়েছিল। তারা আরো জানান, সেদিন থেকে ওই জমিতে ফসল রোপন নিয়ে তার মা আতংকে রয়েছেন। তারপরেও ২০ জুলাই তাদের বর্গাচাষিরা উল্লেখিত জমিতে আমন ধান রোপন করেছেন। রোপনকৃত ধান গুলি বিরোধী পক্ষ নষ্ট করে দিতে পারে এই নিয়ে তারা খুব দু:চিন্তায় আছেন বলে জানান। ফাতেমা জানান, উল্লেখিত জমি তিনি তার পৈত্রিক সূতে পেয়েছেন। তিনি নিয়মিত ফসল চাষাবাদ কারান।

কিন্তু হঠাৎ তার ভাই মোজাম্মেল তার দলবল নিয়ে তার ক্ষতি করছেন। একারনে তিনি নিজে জমিতে প্রায় দিনই ঘুরে দেখাশোনা করছেন। এবারের রোপনকৃত ধান নষ্ট করলে তিনি স্থানীয় প্রশাসনের নিকট তার ভাইসহ দুষ্কৃতকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031