IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সিএনজি ও স্টিয়ারিং ভুটভুটির সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর বাজারের পূর্ব পাশে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াচিন আলী মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের ডান পাশে বসা যাত্রী আফজাল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুততম সময়ে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় নিহতের চাচাতো ভাই মামুনসহ (১৮) সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর সিএনজি ও ভুটভুটি দু’টি উলটে রাস্তার দু’পাশে পড়ে থাকে। তবে উভয় গাড়ির চালক দুর্ঘটনার পরপর পালিয়ে যান।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, উপজেলার কিশোরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন । এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news