IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৪৩, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৪৩, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষের তথ্যমতে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজারে। এর মধ্যে প্রায় ১২ লাখ ৯০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদ জানিয়েছেন, দুর্গত এলাকাগুলোতে ৪০০র বেশি ত্রাণ ও চিকিৎসা শিবির এবং ৩৮৫টি পশুচিকিৎসা শিবির খোলা হয়েছে। এছাড়া প্রায় আট লাখ গবাদি পশুকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারত থেকে ঢুকছে পানি

পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে, কাশ্মীর ও ভারতের ভেতর থেকে আসা বন্যার পানি দ্রুত পাকিস্তানের দিকে প্রবাহিত হচ্ছে।

এনডিএমএ জানায়, ভারতের হিমাচল প্রদেশে শতদ্রু নদীর উজানে দুটি বাঁধ পূর্ণ হয়ে যাওয়ায় অতিরিক্ত পানি বিয়াস ও শতদ্রু নদীতে প্রবাহিত হচ্ছে। বিয়াস নদীতে প্রবাহ বর্তমানে এক লাখ কিউসেক ছাড়িয়েছে, যার মধ্যে ৫০ থেকে ৮০ হাজার কিউসেক পানি পাকিস্তানের দিকে ধেয়ে যাচ্ছে।

হারিকি হাইড্রলিক স্ট্রাকচারে প্রবাহ এখন তিন লাখ কিউসেক। এখানকার পানি প্রবাহিত হয়ে কাসুর জেলার গণ্ডা সিং ওয়ালায় পৌঁছায়। সেখানে অতিমাত্রার বন্যা দেখা দিয়েছে।

এনডিএমএ আরও জানায়, ভারতশাসিত কাশ্মীরের রাভি নদীর উজানে অস্বাভাবিক বৃষ্টি ও উচ্চ তাপমাত্রার কারণে বাঁধ পূর্ণ হয়ে গেছে। সেখান থেকে এক লাখ কিউসেক পানির ঢল পাকিস্তানে ধেয়ে যাচ্ছে।

আগামী ৪ সেপ্টেম্বর শতদ্রু, চেনাব, রাভি ও ঝিলম নদীর পানি মিলিত হয়ে পাঞ্জনাদের আশপাশের (বাহাওয়ালপুর, রাজনপুর ও মুজাফফরগড়) এলাকায় ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে।

সিন্ধুতে নতুন ঝুঁকি

এনডিএমএ আরও জানিয়েছে, আগামী ৬-১০ সেপ্টেম্বরের মধ্যে ভারতের দিক থেকে একটি নিম্নচাপ প্রবেশ করে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রঝড় ঘটাতে পারে। এতে থরপারকার, সাজাওয়াল, ঠাট্টা, বাদিন ও মীরপুরখাস জেলায় প্রবল বর্ষণের শঙ্কা রয়েছে।
ক্ষতিগ্রস্ত ৩৩০০ গ্রাম

পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, রাভি, শতদ্রু ও চেনাব নদীর পানিতে এ পর্যন্ত ৩ হাজার ৩০০টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৪৩ হলেও বন্যার পানি নামতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: ডন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31