IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> সোলাইমানি হত্যার বর্ষপূর্তিতে ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা

সোলাইমানি হত্যার বর্ষপূর্তিতে ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা

ধূমকেতু নিউজ ডেস্ক : কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রকে কঠিন হুশিয়ারি দিয়েছে ইরান।

সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে ইরানকে ‘প্রতিরোধ’ লড়াই থেকে পিছু হটানো যাবে না বলে সতর্ক করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের বর্তমান কমান্ডার ইসমাইল কিয়ানি।

শুক্রবার কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার বছরপূর্তি উপলেক্ষ্যে তেহরান ইউনির্ভাসিটিতে তার স্মরণ সভার অনুষ্ঠানে এ কথা বলেন কিয়ানি।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, তোমরা যে অপরাধ করেছো তার মাধ্যমে বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষকে নতুন এক দায়িত্বের দায়ে আবদ্ধ করে ফেলেছো। কাজেই যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই যদি কেউ এই অপরাধের প্রতিশোধ নিতে চায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি।

কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

গত বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে।

ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান এক টুইট বার্তায় বলেছেন, মার্কিন কোনো হুমকি-ধমকি পরোয়া করে না ইরান। এ অঞ্চলের যে কোনো মার্কিন ঘাঁটি এখন আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31