IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> বিনোদন >> জাতীয় পুরস্কারে একত্রে বুড়ো ‘রাহুল’ও ‘টিনা’গৌরির উষ্ণ পোস্ট

জাতীয় পুরস্কারে একত্রে বুড়ো ‘রাহুল’ও ‘টিনা’গৌরির উষ্ণ পোস্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : রাহুল আর টিনার কথা মনে পড়ে? সেই ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির দুই চরিত্র। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে দুজনকে পাওয়া গেল একত্রে। একসঙ্গে কত হিট গানে তারা নেচেছেন, ঠোঁট মিলিয়েছেন, দর্শকের হৃদয়ে করে নিয়েছেন স্থায়ী আবাস। বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি একমঞ্চ থেকে গ্রহণ করলেন দেশটির জাতীয় পুরস্কার।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। শাহরুখ খান যৌথভাবে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন ‘জাওয়ান’ ও বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভথ ফেল’-এর জন্য। নায়ক শাহরুখ ও নায়িকা রানীকে এই আয়োজনে একত্রে দেখে ভীষণ অনুপ্রাণিত ও আবেগাপ্লুত হয়ে পড়েছেন উপস্থিত সবাই। এমনকি শাহরুখের ভক্তরা সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে প্রিয় অভিনেতাকে অভিনন্দন জানাচ্ছেন। অনুষ্ঠানে নাম ঘোষণার সময় শাহরুখ প্রসঙ্গে বলা হয়, ‘যে মানুষটির হাসি সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে, যার সংলাপ আমাদের সবার মুখের ভাষা হয়ে গেছে, তিনি গ্রহণ করতে যাচ্ছেন তার প্রথম জাতীয় পুরস্কার। দিল্লির থিয়েটার থেকে বৈশ্বিক তারকাখ্যাতি অর্জনে তিনি নিজেই এক অনন্য গল্প। ‘ম্যায় কৌন হু, ক্যা হুঁ, ইয়া সির্ফ জওয়ান হুঁ’? জবাব সহজ। তিনি শুধু জাতীয় পুরস্কারজয়ী নন, তিনি শিল্পকলার রাজা।’

জাতীয় পুরস্কারে একত্রে বুড়ো ‘রাহুল’ ও ‘টিনা’, গৌরির উষ্ণ পোস্টগৌরি খানের পোস্ট করা ছবিতে শাহরুখ খান

বিকেলে পুরস্কার গ্রহণের জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় স্বামীর একটি ছবি পোস্ট করেন গৌরি খান। সেখানে শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘কী দারুণ এক যাত্রা এটা ছিল শাহরুখ। জাতীয় পুরস্কার জেতার জন্য অভিনন্দন! তুমি সত্যিই এর যোগ্য… এটা তোমার বহু বছরের কঠোর পরিশ্রম আর একনিষ্ঠতার ফল। অ্যাওয়ার্ডটা রাখার জন্য বাড়িতে একটি বিশেষ বেদী ডিজাইন করছি।’ শাহরুখ খানের ফ্যান ক্লাব পোস্ট করেছে, দেশ আজ উদযাপন করছে ভারতের গর্ব, পদ্মশ্রী, শ্রদ্ধেয় শাহরুখ খানকে — যিনি ভারতীয় চলচ্চিত্রে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করলেন।

অবশ্য খবরটি প্রকাশের পর থেকেই বলিউডে শুরু হয়েছিল আলোচনা। দর্শক থেকে সমালোচক সবাই বলছিলেন, পুরস্কার তাদের প্রাপ্যই ছিল। কারণ শুধু অভিনয় নয়, গত দুই দশকের বেশি সময় ধরে তারা তাদের কেমিস্ট্রি দিয়ে মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন এবং ভাবিয়েছেন। সেই বিখ্যাত সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ থেকে সাম্প্রতিক সব কাজে তারা প্রমাণ করেছেন নিজেদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31